শনিবার ২৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিশুর ধর্ষক ও হত্যাকারীদের দ্রুত বিচারের দাবীতে কক্সবাজার জেলা খেলাঘরের মানববন্ধন

🗓 শুক্রবার, ২২ মে ২০২৬

👁️ ১৮ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ২২ মে ২০২৬

👁️ ১৮ বার দেখা হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি :: রামিসা, উর্মি আছিয়া সহ অসংখ্য শিশুর ধর্ষক ও হত্যাকারীদের দ্রুত বিচারের দাবীতে কক্সবাজার জেলা খেলাঘরের মানববন্ধন।

রামিসা, উর্মি আছিয়া সহ অসংখ্য শিশুর ধর্ষক ও হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে প্রকাশ্যে সর্বোচ্চ শাত্তির দাবিতে কক্সবাজার জেলা খেলাঘরের মানববন্ধন।

রামিসা, উর্মি, আসিয়া সহ সারা বাংলাদেশে অসংখ্য শিশুর ধর্ষক ও হত্যাকারীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে কক্সবাজার পৌরসভা চত্ত্বরের সামনে ২২ মে শুক্রবার সকাল ১০টায় কক্সবাজার জেলা খেলাঘর আসরের সভাপতি সুবিমল পাল পান্নার সভাপতিত্বে, সম্পাদক মন্ডলীর সদস্য সাংবাদিক দীপক শর্মা দীপুর সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কক্সবাজার জেলা প্রতিনিধি খেলাঘর সাবেক জাতীয় পরিষদ সদস্য অধ্যাপক জসিম উদ্দিন, কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক এম জসিম উদ্দিন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কক্সবাজার জেলা সভাপতি মোহাম্মদ নাছির উদ্দীন, ঝিনুকমালা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক রাজীব দেবদাস, সিমুনিয়া খেলাঘর আসরের সভাপতি বুলবুলে জান্নাত, আনন্দময় খেলাঘর আসরের সভাপতি ধ্রুব সেন দে, ঝাউবন খেলাঘর আসরের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মাহবুবুর রহমান, সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক মনির মোবারক, খোরশেদ আলম, আমিন উল্লাহ, উত্তম পাল, শহিদুল্লাহ, ওসমানগণী, কামরুল হাসান, বলরাম দাশ, জাফর আলম দিদার, নুপা আলমশিশু কিশোর ভাই বোন, সাংবাদিক ও অভিভাবক বৃন্দ।

উক্ত মানব বন্ধনে বিভিন্ন শাখা আসরের ভাই বোন, সাংবাদিক, শুভানুধ্যায়ী ও অভিভাবক উপস্থিত ছিলেন।

এতে বক্তৃতার শিশুর ধর্ষক ও হত্যাকারীদের দ্রুত বিচার ও প্রকাশ্যে সর্বোচ্চ শাস্তির দাবী জানিয়েছেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর