বুধবার ১০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফার্স্ট এইড,কারাগার ব্যবস্থাপনা,মানবাধিকার,রোহিঙ্গা ইস্যু নিয়ে ICRC প্রতিনিধি ও স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাত

🗓 রবিবার, ২৪ মে ২০২৬

👁️ ৫৬ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ২৪ মে ২০২৬

👁️ ৫৬ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম(২৪ মে) :: বাংলাদেশের কারাগার ব্যবস্থাপনা, মানবাধিকার ও রোহিঙ্গা ইস্যু নিয়ে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রস (আইসিআরসি) বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান নিকোলাস ফ্লাউরি (Nicolas Fleury) এবং   স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন।

রবিবার (২৪ মে) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে তাঁর অফিসকক্ষে সাক্ষাৎকালে কারাবন্দিদের স্বাস্থ্যসেবা ও চিকিৎসা সুবিধা নিশ্চিতকরণ, জেল কোড যুগোপযোগীকরণ, পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে ফার্স্ট এইড ও মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ এবং রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানকে স্বাগত জানান এবং তাঁর নতুন দায়িত্ব গ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

আইসিআরসি প্রতিনিধিদলের প্রধানও মন্ত্রীকে তাঁর নতুন পোর্টফোলিওতে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান।

আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান জানান, কারাগার ব্যবস্থাপনাকে আধুনিক ও যুগোপযোগী করতে তাঁরা প্রয়োজনীয় সুপারিশ প্রেরণ করেছেন।

পাশাপাশি কারাগারের অভ্যন্তরে স্বাস্থ্যসেবা উন্নয়নের লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটি প্রস্তাবও পাঠানো হয়েছে।

May be an image of text

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারাগারে বন্দিদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনে বিশেষজ্ঞ হাসপাতালে প্রেরণের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি কারাগারের অভ্যন্তরীণ মেডিকেল ইউনিটের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

পুলিশ ও কারা পুলিশের দক্ষতা বৃদ্ধিতে আইসিআরসি’র প্রশিক্ষণ উদ্যোগের প্রশংসা করে মন্ত্রী বলেন, এ ধরনের প্রশিক্ষণ পেশাদারিত্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় নিকোলাস ফ্লাউরি জানান, তারা পুলিশের জন্য ফার্স্ট এইড ও মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ এবং পুলিশ ও কারাগারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য উচ্চতর প্রশিক্ষণ আয়োজনের আগ্রহ প্রকাশ করেছেন।

মন্ত্রী এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং আন্তর্জাতিক মানের দক্ষ প্রশিক্ষক প্রেরণের জন্য আইসিআরসি’কে অনুরোধ জানান।

রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবিক ও চিকিৎসা সহায়তা প্রদানে আইসিআরসি’র ভূমিকার প্রশংসা করে মন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে রাখতে সবসময় সচেষ্ট রয়েছে। এ ক্ষেত্রে তিনি আইসিআরসি’র ধারাবাহিক সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার আন্তর্জাতিক মানবিক আইন (IHL)-এর প্রতি সর্বদা শ্রদ্ধাশীল এবং আইসিআরসি’র মানবিক কার্যক্রমে প্রয়োজনীয় প্রশাসনিক ও নীতিগত সহযোগিতা প্রদান অব্যাহত রাখবে। জেনেভা কনভেনশন প্রতিপালন ও আন্তর্জাতিক মানবিক আইন বাস্তবায়নে আইসিআরসি’র চলমান কারিগরি ও প্রশিক্ষণ সহায়তার জন্য তিনি ধন্যবাদ জানান।

সাক্ষাৎকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান এবং রাজনৈতিক-১ শাখার উপসচিব বেগম মিনারা নাজমীন প্রমুখ উপস্থিত ছিলেন।

May be an image of text that says '新 স্বরাক্ট্রমনত্ত্ণাল স্বরাষ্ট্র মন্ত্রণালর Ministry of MinistryofHomeAffai HomeAffai Home Affai க'

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর