বুধবার ৭ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ সন্ত্রাসী আটক

🗓 মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

👁️ ১৪ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

👁️ ১৪ বার দেখা হয়েছে

কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে পাঁচটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ১৭ রাউন্ড তাজা কার্তুজসহ তিনজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়—সমুদ্রে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে চুরি ও ডাকাতির সঙ্গে জড়িতদের কাছে আগ্নেয়াস্ত্র সরবরাহের উদ্দেশ্যে ৫-৬ জনের একটি সন্ত্রাসী দল চকরিয়া থানাধীন বদর আওলিয়া ঘাট সংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন মাতারবাড়ি ও মহেশখালীর সমন্বয়ে বদর আওলিয়া ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে চারটি দেশীয় একনলা বন্দুক, একটি দেশীয় দুইনলা বন্দুক এবং ১৭ রাউন্ড তাজা কার্তুজসহ তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—কক্সবাজারের আক্তার আহমেদ (৭৮), মো. তানভীর (২১) ও রুকমদ্দিন (৪২)।

কোস্ট গার্ডের দাবি, আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ চক্রের সঙ্গে জড়িত।

চক্রটি অবৈধ আগ্নেয়াস্ত্রের বেচাকেনার পাশাপাশি জলদস্যুতা, ডাকাতি, পর্যটকদের ওপর হামলা এবং অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থেকে স্থানীয়দের মধ্যে ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে আসছিল।

অভিযানে জব্দ করা আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ এবং আটক তিনজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

কোস্ট গার্ড জানিয়েছে, উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকার নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবৈধ অস্ত্র, ডাকাতি, জলদস্যুতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগ এর আরো খবর

উখিয়ায় কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

দুর্গাপূজা ঘিরে সতর্ক বিএনপি

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর