রবিবার ১১ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপূজায় অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে বিএনপি নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান

🗓 রবিবার, ১১ অক্টোবর ২০২৬

👁️ ১ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ১১ অক্টোবর ২০২৬

👁️ ১ বার দেখা হয়েছে

এম.এ আজিজ রাসেল :: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সঙ্গে মতবিনিময় করেছে কেন্দ্রীয় ও জেলা বিএনপি। শনিবার (১০ অক্টোবর) বিকেলে কক্সবাজার শহরের ব্রাহ্ম মন্দিরের বিভূতিভূষণ সেন মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, যারা দেশ ছেড়ে পালিয়েছে, তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। একাত্তরের পরাজিত শক্তিও সক্রিয় রয়েছে।

এ পরিস্থিতিতে দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ কেউ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাতে পারে। তাই যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে বিএনপির নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকতে হবে।

তিনি আরও বলেন, ‘সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই, আমরা সবাই বাংলাদেশি।’ তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না এমপি।

বিশেষ অতিথির বক্তব্যে তাঁরা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ সম্প্রীতি দেশের অন্যতম শক্তি। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে হবে।

কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি উদয় শংকর পাল মিঠুর সভাপতিত্বে সভায় যৌথভাবে সঞ্চালনা করেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন দাশ ও হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দোলন ধর।

সভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা দুলাল কান্তি চক্রবর্তী ও স্বপন পাল, জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল ও সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইউনুস, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহীনুল ইসলাম শাহীন, জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান ফাহিম ও সাধারণ সম্পাদক সাঈদ আনোয়ার।

এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং কক্সবাজার সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বাপ্পী শর্মা ও সাধারণ সম্পাদক সাংবাদিক বলরাম দাশ অনুপমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এই বিভাগ এর আরো খবর

স্পষ্ট হচ্ছে সংবিধান সংশোধনের কাঠামো

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মারা গেলেন বলিউড অভিনেতা নানা পাটেকার

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

উখিয়ায় কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

দুর্গাপূজা ঘিরে সতর্ক বিএনপি

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর