সরওয়ার কামাল,মহেশখালী :: মহেশখালী পৌরসভার গুলশান রোড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
২৫ই মে বিকাল ৩টায় মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে শফিউল আলম নামের এক যুবককে ২ পিস ইয়াবা, গাঁজা ও চোলাই মদ সেবনরত অবস্থায় আটক করা হয়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০০ টাকা অর্থদণ্ড এবং ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন- মহেশখালী থানার সাইফুর রহমান সহ পুলিশ ও আনসার সদস্যদের টিম।
উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে মহেশখালী উপজেলায় মাদকের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।













