সোমবার ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের একাধিক সিরিজ়ের জন্য দল ঘোষণা : অধিনায়কত্বের পর দল থেকেই বাদ সূর্য

🗓 রবিবার, ০৭ জুন ২০২৬

👁️ ৩১ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ০৭ জুন ২০২৬

👁️ ৩১ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম :: IPL শেষের পর এ বার শুরু হচ্ছে আন্তর্জাতিক ক্যালেন্ডার। আফগানিস্তানের বিরুদ্ধে এক ম্যাচের টেস্ট সিরিজ় চলছে।

আর সিরিজ়ের প্রথম দিনেই ভারতের নির্বাচক প্রধান অজিত আগরকর আফগানিস্তানের বিরুদ্ধে ODI, ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়, এশিয়ান গেমস এবং ভারতের A দলের ঘোষণা করেন।

প্রত্যাশামতোই টি-টোয়েন্টি সিরিজ় থেকে অধিনায়ক হিসেবে বাদ পড়েছেন সূর্যকুমার যাদব, পাশাপাশি দল থেকেও বাদ দেওয়া হয়েছে তাঁকে। তবে চমক হলো বৈভব সূর্যবংশী।

সিনিয়র দলে সুযোগ পেল সে।এ দিন সাংবাদিক বৈঠকে অজিত আগরকর একাধিক বিষয়ের উত্তর দেন। স্বাভাবিকভাবেই তাঁকে প্রশ্ন করা হয় সূর্যকুমার যাদবকে অধিনায়কের পদ থেকে সরানো নিয়ে।

বিশ্বকাপ জয়ের মাত্র তিন মাসের মধ্যে অধিনায়ক বদলের ছবি অনেককে অবাক করেছে। এটা নিয়ে অজিত আগরকর বলেন, সিদ্ধান্তটা কঠিন ছিল।

ওর বর্তমান ফর্ম এবং আগামী দুটো বছরের দিকে তাকিয়ে আমরা এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ওর সঙ্গে আমার কথা হয়েছে। শ্রেয়স আইয়ার এই পদের জন্য সঠিক বলে আমাদের মনে হয়েছে।

শ্রেয়সকে বাছার কারণ, হচ্ছে ও গত কয়েক বছরে একাধিক ফ্র্যাঞ্চাইজ়িকে নেতৃত্ব দিয়েছে। IPL জেতার পাশাপাশি ভালো ব্যাটিংও করেছে। তাই আমার কাছে ওর থেকে ভালো বিকল্প আর কেউ ছিলেন না।

তবে শ্রেয়স আইয়ার শুধু টি-টোয়েন্টি দলের অধিনায়ক নন, তাঁকে ODI সিরিজ়ের সহ অধিনায়ক করা হয়েছে। আফগানিস্তানের বিরুদ্ধে ODI সিরিজ়ে গিলের ডেপুটি হিসেব থাকবেন তিনি।

তাৎপর্যপূর্ণভাবে কোনও দলে ডাক পাননি ঋষভ পন্থ। চোট সারিয়ে ফিরছেন হর্ষিত রানা।

বৈভবকে দেশের সিনিয়র জার্সিতে সুযোগ দেওয়ার বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছিল। অবশেষে সেটা শুনেছেন নির্বাচকরা।

বৈভবকে সুযোগ দেওয়া নিয়ে অজিত আগরকর বলেন, বৈভবের পারফরম্যান্স আমাদের বাধ্য করেছে ওকে সুযোগ দেওযার জন্য। আমি জানি ওর বয়স অনেক কম। কিন্তু পরপর দুটো IPL-এ দারুণ করেছে।

আমরা জানি অনূর্ধ্ব ১৯ দলে ও কেমন পারফর্ম করেছে। আমরা আশা করছি সিনিয়র দলে সুযোগ পেয়ে ও একই কায়দায় খেলতে পারবে। চ্যালেঞ্জ কঠিন হবে, তবে আমরা আশাবাদী। ও নিজের পারফরম্যান্স দিয়ে দলে জায়গা করে নিয়েছে।

ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের জন্য ভারতীয় দল

শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিষান, শিবম দুবে, তিলক বর্মা (সহ অধিনায়ক), নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, মহম্মদ সিরাজ, হর্ষিত রানা, অর্শদীপ সিং, প্রিন্স যাদব, বৈভব সূর্যবংশী

আফগানিস্তানের বিরুদ্ধে ODI সিরিজ়ের জন্য ভারতীয় দল

শুবমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শ্রেয়স আইয়ার (সহ অধিনায়ক), কেএল রাহুল, ঈশান কিষান, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণ, প্রিন্স যাদব, গুরনুর ব্রার, হর্ষ দুবে, হার্দিক পান্ডিয়া

রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়ার ফিটনেসের উপর নির্ভর করবে তাঁরা খেলবেন কি না।

এশিয়ান গেমসের জন্য ভারতীয় দল

শ্রেয়স আইয়ার (অধিনায়ক), তিলক বর্মা (সহ অধিনায়ক), রবি বিষ্ণোই, অভিষেক শর্মা, নীতীশ কুমার রেড্ডি, জশপ্রীত বুমরা, সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, ঈশান কিষান, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, শিবম দুবে, বরুণ চক্রবর্তী, বৈভব সূর্যবংশী

শ্রীলঙ্কা A দলের বিরুদ্ধে ভারতের A দল

ধ্রুব জুরেল (অধিনায়ক), সাই সুদর্শন, আয়ুষ পাণ্ডে, দেবদত্ত পাড্ডিকল, ঋতুরাজ গায়কোয়াড়, সারাংশ জৈন, গুরনুর ব্রার, আকিব নবি, যশ ঠাকুর, অনশুল কম্বোজ, এন জগদীশন, আমন মোখাডে, শেখ রশিদ, জ়িশান আনসারি

এই বিভাগ এর আরো খবর

আ.লীগের ফিরে আসার আতঙ্ক

সোমবার, ০৮ জুন ২০২৬

শিশু ধর্ষণ বেড়েছে তিন গুণ

সোমবার, ০৮ জুন ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর