রবিবার ৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে অপহৃত শিশু উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

🗓 রবিবার, ০৭ জুন ২০২৬

👁️ ২১ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ০৭ জুন ২০২৬

👁️ ২১ বার দেখা হয়েছে

কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজার সদর মডেল থানার পুলিশের তৎপরতায় অপহরণের শিকার চার বছরের এক শিশুকে দ্রুত উদ্ধার করা হয়েছে।

একই সঙ্গে অভিযানে জড়িত অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ জুন সকাল ৯টার দিকে কক্সবাজার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকার নিজ বাড়ি থেকে চার বছর বয়সী শিশু আরভি হোসেনকে অপহরণ করা হয়।

অপহরণকারীরা মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে শিশুটিকে নিয়ে যায় বলে অভিযোগ উঠে।

ঘটনার পর শিশুটির মা সুমি আক্তার কক্সবাজার সদর মডেল থানায় অভিযোগ করলে পুলিশ তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করে।

তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপহরণকারীর অবস্থান শনাক্ত করে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের একপর্যায়ে রোববার (৭ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজারের মহেশখালী উপজেলার ডেইঙ্গাপাড়া এলাকা থেকে অপহৃত শিশু আরভি হোসেনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

এ সময় অপহরণের ঘটনায় জড়িত রং বাহার (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বলেন, “দ্রুততম সময়ের মধ্যে অপহৃত শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে পুলিশ।

এ ধরনের অপরাধ দমনে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর