সোমবার ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি : উদ্বোধন করবেন ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি

🗓 সোমবার, ০৮ জুন ২০২৬

👁️ ১৬ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ০৮ জুন ২০২৬

👁️ ১৬ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিবেদক :: আগামী ১৩ ও ১৪ জুন দুই দিনের সরকারি সফরে কক্সবাজারে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সফরকালে তিনি দেশের বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনসহ একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জনসম্পৃক্ত বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

সরকার ঘোষিত সফরসূচি অনুযায়ী, ১৩ জুন রাত ৮টায় আকাশপথে কক্সবাজার পৌঁছাবেন প্রধানমন্ত্রী।

বিমানবন্দর থেকে সরাসরি কক্সবাজার সার্কিট হাউসে গিয়ে তিনি রাত্রিযাপন করবেন।

পরদিন ১৪ জুন সকাল সাড়ে ১০টায় কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পাতলী-মাছুয়াখালী এলাকায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।

এ উপলক্ষে আয়োজিত এক পথসভায় বক্তব্য দেওয়ারও কথা রয়েছে।

দুপুর ১২টায় চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

উদ্বোধন শেষে তিনি সাফারি পার্কের বিভিন্ন স্থাপনা ও চলমান কার্যক্রম পরিদর্শন করবেন।

এরপর পেকুয়া উপজেলায় গিয়ে ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহত শহীদ মোহাম্মদ ওয়াসিমের কবর জিয়ারত করবেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

পরে নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নিয়ে দোয়া ও মোনাজাতে শরিক হবেন।

একইসঙ্গে পেকুয়া পৌরসভার কার্যক্রম উদ্বোধনেও অংশগ্রহণ করবেন তিনি।

জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজ শেষে প্রধানমন্ত্রী চকরিয়ার উদ্দেশে রওনা হবেন। বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনাল এলাকায় আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ জনসভাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন।

সন্ধ্যায় কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্রসৈকত পরিদর্শনের পাশাপাশি স্থানীয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

কর্মসূচি শেষে রাত ৯টায় আকাশপথে ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জেলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলো সফর সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করছে।

ইতোমধ্যে গত ৫ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী সফরের বিভিন্ন অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন।

তিনি ডুলাহাজারা সাফারি পার্ক, চকরিয়া পৌর বাস টার্মিনাল, কোনাখালীর বটতলী ও পেকুয়া সদর এলাকা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রস্তুতি নিয়ে মতবিনিময় করেন।

দলীয় সূত্রে জানা গেছে, ২০২৬ সালের জাতীয় নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটি হবে তারেক রহমানের প্রথম কক্সবাজার সফর।

সফরে তাঁর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ সরকারের মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

এদিকে প্রধানমন্ত্রীর সফরের সার্বিক প্রস্তুতি তদারকির লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আগামী ১২ জুন কক্সবাজার সফর করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

May be an image of blueprint and text

এই বিভাগ এর আরো খবর

আ.লীগের ফিরে আসার আতঙ্ক

সোমবার, ০৮ জুন ২০২৬

শিশু ধর্ষণ বেড়েছে তিন গুণ

সোমবার, ০৮ জুন ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর