সোমবার ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিভাগীয় সমাবেশ সফল করতে কক্সবাজার জেলা জামায়াতের প্রস্তুতি বৈঠক

🗓 সোমবার, ০৮ জুন ২০২৬

👁️ ৪ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ০৮ জুন ২০২৬

👁️ ৪ বার দেখা হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি :: আগামী ১৩ জুন চট্টগ্রামের লালদীঘি ময়দানে অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ জুন) বিকেল ৪টায় হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম।

সভায় জেলা ও বিভিন্ন উপজেলার দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আসন্ন সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি, গণসংযোগ জোরদার এবং প্রচার কার্যক্রম আরও বিস্তৃত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, ১৩ জুনের বিভাগীয় সমাবেশে কক্সবাজার জেলা থেকে অন্তত পাঁচ শতাধিক যানবাহনের বহর নিয়ে নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন।

পাশাপাশি জনমত গঠনে প্রচারপত্র বিতরণ ও নিয়মিত গণসংযোগ কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।

নেতৃবৃন্দ সমাবেশকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী তাঁর বক্তব্যে গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে আয়োজিত এ সমাবেশের গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, জনগণের ন্যায্য দাবি আদায় এবং গণরায়ের প্রতিফলন ঘটাতে এ ধরনের বৃহৎ জনসমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সমাবেশ সফল করতে তিনি সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এই বিভাগ এর আরো খবর

আ.লীগের ফিরে আসার আতঙ্ক

সোমবার, ০৮ জুন ২০২৬

শিশু ধর্ষণ বেড়েছে তিন গুণ

সোমবার, ০৮ জুন ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর