মঙ্গলবার ৬ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

২০তম এশিয়ান গেমসে ৮৫টি পদক জিতে সেরা চারে ভারত

🗓 মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

👁️ ২ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

👁️ ২ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম :: কথায় আছে শেষ ভালো যার, সব ভালো তার। সদ্য সমাপ্ত এশিয়ান গেমসে সেই ছবিটাই দেখা গেল ভারতীয় শিবিরে।

২০তম এশিয়ান গেমসের প্রথম ১০ দিনে ব্যর্থতা ও শঙ্কাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে শেষ ৪৮ ঘণ্টার তাণ্ডবে বাজিমাত করল ভারত।

২১টি সোনা, ২৭টি রুপো এবং ৩৭টি ব্রোঞ্জসহ মোট ৮৫টি পদক জিতে তালিকায় চতুর্থ স্থানে শেষ করেছে টিম ইন্ডিয়া। গতবারের মতো এ বারও ভারত চতুর্থ স্থানেই শেষ করল তাদের যাত্রা।

শুরুর বাধা পেরিয়ে শেষবেলায় ভারতের এই কামব্যাক ২০২৮ অলিম্পিকের আগে ভারতকে মানসিক দিক থেকে বুস্ট দিল।

শুরুটা কিছুটা ধীর গতিতে হয়েছিল

অথচ প্রতিযোগিতার শুরুটা ছিল অপ্রত্যাশিত। ২০২৩ হাংঝৌ এশিয়াডে রাইফেল ও পিস্তল ইভেন্টে আধিপত্য বিস্তার করা ভারতীয় শুটাররা এবার ব্যক্তিগত বিভাগে একটিও সোনা জিততে পারেননি।

অ্যাথলেটিক্সেও ছিল খরা। লং-ডিসট্যান্স ট্র্যাকে একাই তিনটি পদক জিতে কিছুটা মুখ রক্ষা করেন গুলবীর সিং, কিন্তু সামগ্রিকভাবে অ্যাথলেটিক্সে ভারতের সোনার সংখ্যা গতবারের ৬টি থেকে কমে মাত্র ১-এ নেমে আসায় পদক তালিকার সেরা দশের বাইরে ছিটকে যেতে হয় ট্র্যাক অ্যান্ড ফিল্ড দলকে।

এর পর মেঘ কাটতে শুরু করে শুটার নীরু ধান্দার হাত ধরে। মহিলাদের ট্র্যাপে এশিয়াডের ইতিহাসে প্রথম ভারতীয় মহিলা হিসেবে ব্যক্তিগত সোনা জিতে ভারতীয় শিবিরের খরা কাটান তিনি। এরপর কাইনান চেনাইয়ের সঙ্গে জুটি বেঁধে মিক্সড ট্র্যাপেও সোনা আনেন নীরু। এই মোমেন্টাম ছড়িয়ে পড়ে অন্য ইভেন্টেও।

আর্চারির কম্পাউন্ডের পাশাপাশি এবার বিশ্বকে তাক লাগিয়ে দেয় রিকার্ভ আর্চাররা। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে গুঁড়িয়ে দিয়ে মেয়েদের রিকার্ভ দল প্রথম সোনা এনে দেয় এবং ১৭ বছর বয়সি কুমকুম মোহদ জেতেন একক রিকার্ভের ঐতিহাসিক স্বর্ণপদক।

বক্সিংয়ে কামব্যাক

বক্সিং রিংয়ে রচিত হয় প্রত্যাবর্তন। গতবার শূন্য হাতে ফেরা বক্সাররা এবার জিতলেন ৩টি সোনা—লভলিনা বরগোহাঁই (মহিলাদের ৭৫ কেজি), পারভিন হুডা (মহিলাদের ৬৫ কেজি) এবং অঙ্কুশ পাঙ্ঘাল (পুরুষদের ৮০ কেজি)। কুস্তিতে সুজিত কালকাল (৬৫ কেজি) ও আমন সেহরাওয়াতের (৫৭ কেজি) হাত ধরে ফ্রিস্টাইলে এল জোড়া সোনা।

শনিবার ভারতের প্রথম মহিলা হিসেবে গলফে প্রণবী উরসের সোনা এবং পুরুষদের ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে জয় ভারত সোনার সংখ্যায় উজ়বেকিস্তানকে স্পর্শ করে এবং রুপোর পার্থক্যে ভারতকে চতুর্থ স্থান পাইয়ে দেয়।

দলগত খেলাগুলোতে ভারতের পারফরম্যান্স ছিল এককথায় নিখুঁত। কবাডি এবং ক্রিকেটে পুরুষ ও মহিলা উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হয়ে এলো ৪টি সোনা।

হকির টার্ফে রচিত হলো অনন্য রেকর্ড—পুরুষ হকি দল প্রত্যাশিত সোনা ধরে রাখার পাশাপাশি মহিলা দলও সোনা জয় করে, যার ফলে এশিয়ান গেমসের ইতিহাসে প্রথমবার হকি থেকে এলো ডাবল সোনা।

বেহাল দশা পাকিস্তানের

ভারতের এই সাফল্যের পাশাপাশি পড়শি দেশ পাকিস্তানের অবস্থা বেহাল। পুরো গেমসে পাকিস্তান দল একটিও সোনা জিততে পারেনি। পুরুষ ক্রিকেটের ফাইনালে ভারতের কাছে পর্যুদস্ত হওয়া ও হকিতে ব্রোঞ্জ বাদে বলার মতো কোনও সাফল্যই ছিল না তাদের। মাত্র ২টি রুপো এবং ৮টি ব্রোঞ্জসহ সর্বসাকুল্যে ১০টি পদক নিয়ে তালিকার ২৯ নম্বরে নিজেদের অভিযান শেষ করেছে পাকিস্তান।

সোনাজয়ীদের সম্পূর্ণ তালিকা

২০২৬ এশিয়ান গেমসে ভারতের সোনাজয়ীদের তালিকায় রয়েছে ক্রিকেট, কাবাডি, হকি, শুটিং, তিরন্দাজি, বক্সিং, কুস্তি ও গলফের খেলোয়াড় এবং দল।

  • টিম ইন্ডিয়া: ক্রিকেট, মহিলা বিভাগ
  • কমলজিৎ, সুরুচি সিং: শুটিং, মিক্সড টিম ১০ মিটার এয়ার পিস্তল
  • টিম ইন্ডিয়া: কাবাডি, মহিলা বিভাগ
  • টিম ইন্ডিয়া: কাবাডি, পুরুষ বিভাগ
  • নীরু ধান্ডা: শুটিং, মহিলা ট্র্যাপ
  • কিরণ পাহাল, পুভাম্মা এমআর, প্রাচী চৌধুরী, ভিত্ত্যা রামরাজ: অ্যাথলেটিক্স, মহিলা ৪x৪০০ মিটার রিলে
  • জ্যোতি সুরেখা ভেন্নাম, পৃথিকা প্রদীপ, চিকিথা তানিপার্থি: তিরন্দাজি, মহিলা কম্পাউন্ড দল
  • চিকিথা তানিপার্থি, সাহিল যাদব: তিরন্দাজি, মিক্সড কম্পাউন্ড দল
  • কাইনান চেনাই, নীরু ধান্ডা: শুটিং, মিক্সড ট্র্যাপ
  • সাহিল যাদব, গণেশ মণি রত্নম থিরুমুরু, কুশল দালাল: তিরন্দাজি, পুরুষ কম্পাউন্ড দল
  • অঙ্কিতা ভকত, কুমকুম মোহোদ, কীর্তি শর্মা: তিরন্দাজি, মহিলা দল রিকার্ভ
  • লভলিনা বর্গোহাইন: বক্সিং, মহিলা ৭৫ কেজি
  • পরভীন হুডা: বক্সিং, মহিলা ৬৫ কেজি
  • অঙ্কুশ পাঙ্গাল: বক্সিং, পুরুষ ৮০ কেজি
  • সুজিত কালকাল: কুস্তি, পুরুষ ৬৫ কেজি
  • টিম ইন্ডিয়া: হকি, মহিলা বিভাগ
  • কুমকুম মোহোদ: তিরন্দাজি, মহিলা ব্যক্তিগত রিকার্ভ
  • প্রণভী উর্স: গলফ, মহিলা ব্যক্তিগত
  • টিম ইন্ডিয়া: ক্রিকেট, পুরুষ বিভাগ
  • আমান সেহরাওয়াত: কুস্তি, পুরুষ ৫৭ কেজি
  • টিম ইন্ডিয়া: হকি, পুরুষ বিভাগ

রুপোজয়ীদের সম্পূর্ণ তালিকা

ভারতের ২৭টি রুপোর মধ্যে শুটিং, ভারোত্তোলন, অ্যাথলেটিক্স, বক্সিং, কুস্তি, তিরন্দাজি, গলফ, স্কোয়াশ এবং সেলিংয়ের সাফল্য রয়েছে। মীরাবাই চানুর ৪৯ কেজি বিভাগে রুপোও এই তালিকায় রয়েছে।

  • এলাভেনিল ভালারিভান, সোনম মাস্কার, বিদারসা বিনোদ: শুটিং, মহিলা ১০ মিটার এয়ার রাইফেল দল
  • এলাভেনিল ভালারিভান: শুটিং, মহিলা ১০ মিটার এয়ার রাইফেল
  • রুদ্রাঙ্কশ পাটিল, পার্থ মানে, হিমাংশু ধিল্লন: শুটিং, পুরুষ ১০ মিটার এয়ার রাইফেল দল
  • হিমাংশু ধিল্লন: শুটিং, পুরুষ ১০ মিটার এয়ার রাইফেল
  • মীরাবাই চানু: ভারোত্তোলন, মহিলা ৪৯ কেজি
  • রোশিবিনা দেবী: উশু, মহিলা ৬০ কেজি সান্দা
  • টিম ইন্ডিয়া: অ্যাথলেটিক্স, মিক্সড ৪x৪০০ মিটার রিলে
  • ঐশ্বর্য প্রতাপ সিং তোমর, রুদ্রাঙ্কশ পাটিল, নীরজ কুমার: শুটিং, পুরুষ ৫০ মিটার রাইফেল ৩পি দল
  • গুলভীর সিং: অ্যাথলেটিক্স, পুরুষ ১০,০০০ মিটার
  • সাওয়ান বেরওয়াল: অ্যাথলেটিক্স, পুরুষ ম্যারাথন
  • বিদারসা বিনোদ, আশি চৌকসে, তিলোত্তমা সেন: শুটিং, মহিলা ৫০ মিটার রাইফেল ৩পি দল
  • তাজিন্দরপাল সিং তূর: অ্যাথলেটিক্স, শট পুট
  • অভয় সিং: স্কোয়াশ, পুরুষ একক
  • অনাহত সিং: স্কোয়াশ, মহিলা একক
  • অ্যান্সি সোজান: অ্যাথলেটিক্স, মহিলা লং জাম্প
  • সর্বেশ কুশারে: অ্যাথলেটিক্স, পুরুষ হাই জাম্প
  • এশা সিং: শুটিং, মহিলা ২৫ মিটার পিস্তল
  • গুলভীর সিং: অ্যাথলেটিক্স, পুরুষ ১৫০০ মিটার
  • মুরলি শ্রীশঙ্কর: অ্যাথলেটিক্স, পুরুষ লং জাম্প
  • যশবীর সিং: অ্যাথলেটিক্স, পুরুষ জ্যাভেলিন থ্রো
  • নীরু ধান্ডা, মনীষা কীর, আশিমা আহলাওয়াত: শুটিং, মহিলা ট্র্যাপ দল
  • প্রিন্স কুরিসিঙ্কাল নোবেল, মনু ফ্রান্সিস: সেলিং, পুরুষ স্কিফ
  • নীতেশ কুমার: কুস্তি, গ্রেকো-রোমান ৯৭ কেজি
  • কুমকুম মোহোদ, ধীরজ বোম্মাদেভারা: তিরন্দাজি, মিক্সড দল রিকার্ভ
  • ধীরজ বোম্মাদেভারা, নীরজ চৌহান, যশদীপ ভোগে: তিরন্দাজি, পুরুষ দল
  • প্রণভী উর্স, অদিতি অশোক, দীক্ষা দাগর: গলফ, মহিলা দল
  • অন্তিম পাঙ্গাল: কুস্তি, মহিলা ৫৩ কেজি

ব্রোঞ্জজয়ীদের সম্পূর্ণ তালিকা

ভারতীয় অ্যাথলিটরা ব্রোঞ্জ পদকও পেয়েছেন একাধিক খেলায়। শুটিং, অ্যাথলেটিক্স, বক্সিং, কুস্তি, স্কোয়াশ, সেলিং, তিরন্দাজি, টেবিল টেনিস, সফট টেনিস, কুরাশ, সেপাক তাকরো এবং মিক্সড মার্শাল আর্টসে ভারতের পদক এসেছে।

  • রুদ্রাঙ্কশ পাটিল: শুটিং, পুরুষ ১০ মিটার এয়ার রাইফেল
  • সুচিকা তারিয়াল: মিক্সড মার্শাল আর্টস, মহিলা ট্র্যাডিশনাল -৬০ কেজি
  • পরিনাজ ধালিওয়াল, রাইজা ধিল্লন, মাহেশ্বরী চৌহান: শুটিং, মহিলা স্কিট দল
  • অনন্তজিৎ সিং নারুকা, ভবতেঘ সিং গিল, মাইরাজ আহমদ খান: শুটিং, পুরুষ স্কিট দল
  • জয় মীনা: সফট টেনিস, পুরুষ একক
  • টিম ইন্ডিয়া: ব্যাডমিন্টন, পুরুষ দল
  • সতনাম সিং, সালমান খান: রোয়িং, পুরুষ ডাবল স্কালস
  • অনন্তজিৎ সিং নারুকা, পরিনাজ ধালিওয়াল: শুটিং, মিক্সড স্কিট দল
  • সীমা কুমারী: অ্যাথলেটিক্স, মহিলা ১০,০০০ মিটার
  • দিয়া চিতালে, মনুষ শাহ: টেবিল টেনিস, মিক্সড ডাবলস
  • মনপ্রীত কৌর: অ্যাথলেটিক্স, শট পুট
  • বারানিকা এলাঙ্গোভান: অ্যাথলেটিক্স, মহিলা পোল ভল্ট
  • জোশনা চিনাপ্পা, ভেলাভান সেন্থিলকুমার: স্কোয়াশ, মিক্সড ডাবলস
  • প্রাচী চৌধুরী: অ্যাথলেটিক্স, মহিলা ৪০০ মিটার
  • হরিতা ভদ্রা: অ্যাথলেটিক্স, মহিলা ২০০ মিটার
  • তেজস্বিন শঙ্কর: অ্যাথলেটিক্স, ডেকাথলন
  • পারুল চৌধুরী: অ্যাথলেটিক্স, মহিলা ৩০০০ মিটার স্টিপলচেজ
  • পিঙ্কি বালহারা: কুরাশ, মহিলা -৭৮ কেজি
  • ভিত্ত্যা রামরাজ: অ্যাথলেটিক্স, মহিলা ৪০০ মিটার হার্ডলস
  • পারুল চৌধুরী: অ্যাথলেটিক্স, মহিলা ৫০০০ মিটার
  • রোহিত যাদব: অ্যাথলেটিক্স, পুরুষ জ্যাভেলিন থ্রো
  • নরেন্দর বেরওয়াল: বক্সিং, পুরুষ +৯০ কেজি
  • গুলভীর সিং: অ্যাথলেটিক্স, পুরুষ ৫০০০ মিটার
  • গুরিন্দরভীর সিং, স্নেহা এসএস, অনিমেষ কুজুর, হরিতা ভদ্রা: অ্যাথলেটিক্স, মিক্সড ৪x১০০ মিটার রিলে
  • পূজা সিং: অ্যাথলেটিক্স, মহিলা হাই জাম্প
  • ধর্মবীর চৌধুরী, মনু টিএস, জয় কুমার, বিশাল টিকে: অ্যাথলেটিক্স, পুরুষ ৪x৪০০ মিটার রিলে
  • প্রিয়া ঘাংহাস: বক্সিং, মহিলা ৬০ কেজি
  • কপিল পোখরিয়া: বক্সিং, পুরুষ ৯০ কেজি
  • সুনীল কুমার: কুস্তি, গ্রেকো-রোমান ৮৭ কেজি
  • অনাহত সিং, জোশনা চিনাপ্পা, তানভি খান্না, শামিনা রিয়াজ: স্কোয়াশ, মহিলা দল
  • হর্ষিতা তোমর, শীতল ভার্মা: সেলিং, মহিলা স্কিফ
  • নেত্রা কুমানন: সেলিং, মহিলা ডিঙ্গি
  • টিম ইন্ডিয়া: সেপাক তাকরো, পুরুষ কোয়াড্রান্ট
  • গণেশ মণি রত্নম থিরুমুরু: তিরন্দাজি, পুরুষ কম্পাউন্ড ব্যক্তিগত
  • অভয় সিং, ভীর চোত্রানি, ভেলাভান সেন্থিলকুমার, সুরজ কুমার চন্দ: স্কোয়াশ, পুরুষ দল
  • নীরজ চৌহান: তিরন্দাজি, পুরুষ ব্যক্তিগত রিকার্ভ
  • দীপক পুনিয়া: কুস্তি, পুরুষ ৯৭ কেজি

 

এই বিভাগ এর আরো খবর

দুর্গাপূজা ঘিরে সতর্ক বিএনপি

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর