সোমবার ২৩ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নাইক্ষ্যংছড়িতে আইনশৃঙ্খলা কমিটির সভায় সীমান্ত এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা

🗓 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

👁️ ৪ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

👁️ ৪ বার দেখা হয়েছে

আবদুল হামিদ,নাইক্ষ্যংছড়ি :: নাইক্ষ্যংছড়ি উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় গত অক্টোবর মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্য উদ্ধার, মামলা ও গ্রেপ্তারসহ সীমান্তবর্তী এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে নাইক্ষ্যংছড়ি থানায় মোট ২৬টি মামলা হয়েছে, যার মধ্যে ১৬টি মাদকসংক্রান্ত।

এসব ঘটনায় ১১ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া মাদকদ্রব্য উদ্ধার ও সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির বিভিন্ন অভিযান ও আটক কার্যক্রমের তথ্য তুলে ধরা হয়।

৩৪ বিজিবি ও ১১ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ বিভিন্ন পণ্য জব্দের বিষয়েও আলোচনা হয়।

ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন কমান্ডার রাসেদুর রহমান বলেন , রাবার বাগানের প্রসেসিং কারখানায় অগ্নিনিরাপত্তা সনদ না থাকার বিষয়টি তুলে ধরেন ।

পাশাপাশি ইউনিয়নভিত্তিক আইনশৃঙ্খলা কমিটির সভা নিয়মিত আয়োজন এবং কমিটির সব সদস্যের উপস্থিতি নিশ্চিত করতে নির্দেশন প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমাত জাহান ইতু, ১১ বিজিবির সহকারী পরিচালক মোঃ, শামীম, নাইক্ষ্যংছড়ি থানার ওসি (তদন্ত) আসাদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম কোম্পানি, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য দিতে গিয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রতিনিধি আব্দুল হামিদ সীমান্ত দিয়ে মাদক সরবরাহ ও পাচারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি অভিযোগ করেন, আরাকান আর্মি বাংলাদেশে মাদক সরবরাহ করছে এবং সীমান্তের তিনটি পয়েন্ট দিয়ে অস্ত্রের মহড়া দেখিয়ে মাদক পাচার হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

এছাড়াও বলেন, সারাদেশের চেয়ে নাইক্ষ্যংছড়ির আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামোটি ভাল থাকলে ও ইদানিং কিছু ফেইক আইডি এবং পরিচিত আইডি উস্কানি মুলক পোস্ট করে বিভ্রান্তি সৃষ্টি করার পায়তারা চালাচ্ছে।তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

এই বিভাগ এর আরো খবর

পেকুয়ায় আগুনে বসতঘর পুড়ে ছাই

রবিবার, ২২ নভেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর