সোমবার ২৩ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রামুতে অরক্ষিত রেলক্রসিংয়ে ব্যারিয়ার ও গেইটম্যান নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান

🗓 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

👁️ ১ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

👁️ ১ বার দেখা হয়েছে

কামাল শিশির, রামু :: কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চাইন্দা ও রাজারকুল সড়কের অরক্ষিত রেলক্রসিংয়ে জরুরি ভিত্তিতে ব্যারিয়ার স্থাপন ও গেইটম্যান নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

লুৎফুর রহমান কাজল এমপি মহোদয়ের নির্দেশনায় মিঠাছড়ীর সর্বদলীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে মাননীয় জেলা প্রশাসকের মাধ্যমে রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।

সম্প্রতি অরক্ষিত রেলক্রসিংয়ে মর্মান্তিক ট্রেন-সিএনজি দুর্ঘটনায় একই পরিবারের চারজনের প্রাণহানির ঘটনায় এলাকাবাসীর মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে।

এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুত ব্যারিয়ার স্থাপন ও সার্বক্ষণিক গেইটম্যান নিয়োগের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ।

জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

এই বিভাগ এর আরো খবর

পেকুয়ায় আগুনে বসতঘর পুড়ে ছাই

রবিবার, ২২ নভেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর