বুধবার ২৫ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২৮ বলে সেঞ্চুরি, ৫২ বলে ডাবল সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

🗓 বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

👁️ ৬ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

👁️ ৬ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম :: মাত্র ২৮ বলে সেঞ্চুরি করে লিস্ট-এ ক্রিকেটে দ্রুততম শতকের বিশ্বরেকর্ড গড়েছেন ভারতীয় টিনএজ ব্যাটার বৈভব সূর্যবংশী।

পরে মাত্র ৫২ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করে এক ইনিংসে একাধিক রেকর্ড গড়েছেন তিনি। তার ঝোড়ো ব্যাটিংয়ে দলীয় রেকর্ডও গড়েছে ভারত ‘এ’ দল।

দোহায় এশিয়া কাপ রাইজিং স্টারস ওয়ানডে টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ভারত ‘এ’ দলের হয়ে এ ঝড় তোলেন সূর্যবংশী। ৫০ ওভারের ম্যাচে মাত্র ১৬ বলে ফিফটি করেন তিনি।

পরের ৫০ রান করতে তার লাগে মাত্র ১২ বল। সেঞ্চুরির পথে ১৪টি ছক্কা মারেন এই বাঁহাতি ব্যাটার।

এর আগে লিস্ট-এ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার জ্যাক ফ্রেজার-ম্যাগার্কের।

২০২৩-২৪ মৌসুমে দ্য মার্শ কাপে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে তাসমানিয়ার বিপক্ষে ২৯ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। এবার এক বল কম খেলে সেই রেকর্ড ভাঙলেন সূর্যবংশী।

এদিকে সূর্যবংশীর ব্যাটিংয়ে দলীয় রেকর্ডও গড়েছে ভারত ‘এ’ দল। সংযুক্ত আরব আমিরাতের ২৫০ রানের জবাবে ইনিংসের প্রথম পাঁচ ওভারেই ১০০ রান তুলে নেয় দলটি। লিস্ট-এ ক্রিকেটে এটিই দ্রুততম দলীয় ১০০ রান।

তবে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এখনো দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের দখলে। ২০১৪-১৫ মৌসুমে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি

এই বিভাগ এর আরো খবর

অভিনেতা সোহেল খান আর নেই

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ঈদগাঁওতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর