বুধবার ২৫ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে মানব পাচারকারী চক্রের মূল হোতাকে আটক

🗓 সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

👁️ ৩০৩ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

👁️ ৩০৩ বার দেখা হয়েছে

হেলাল উদ্দিন,টেকনাফ :: টেকনাফের বাহারছড়ায় শীর্ষ মানব পাচারকারী চক্রের মূল হোতাকে আটক করেছে কোস্ট গার্ড।

রবিবার ১২ অক্টোবর রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১২ অক্টোবর রবিবার সন্ধ্যায় কোস্টগার্ড আউটপোস্ট বাহারছড়া ও টেকনাফ স্টেশনের একটি দল উপজেলার বাহারছড়ার জুম্মাপাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় শীর্ষ মানব পাচারকারী চক্রের মূল হোতা ও একাধিক মামলার আসামি কুখ্যাত আব্দুল আলীকে (৫০) আটক করা হয়।

আটক আব্দুল আলী প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তার নেতৃত্বে একটি অসাধু চক্র দীর্ঘদিন যাবত রোহিঙ্গা এবং বাংলাদেশী নাগরিকদের অপহরণ করে আসছিল এবং পরবর্তীতে অর্থের বিনিময়ে তাদের মালয়েশিয়াসহ দক্ষিণ পূর্বাঞ্চলীয় বিভিন্ন দেশে পাচার করা হত ।

আটককৃত মানব পাচারকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পাচারকারী চক্রের অন্যান্য সদস্যদের আটকে কোস্টগার্ডের গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগ এর আরো খবর

অভিনেতা সোহেল খান আর নেই

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ঈদগাঁওতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর