বুধবার ২৫ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারের ঈদগাঁওয়ে বাসের চাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

🗓 বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

👁️ ২৫ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

👁️ ২৫ বার দেখা হয়েছে

এম আবু হেনা সাগর,ঈদগাঁও :: কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানাধীন ফকিরাবাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম সিফাতুল মাজদার দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে রয়েছেন চকরিয়া উপজেলার খুটাখালী এলাকার সাহাব উদ্দিন (৪৩) এবং বান্দরবানের লামা এলাকার সাইফুল ইসলাম (২৪)। সাইফুল পটিয়া মাদরাসার শিক্ষার্থী ছিলেন।

নিহত নারীসহ অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁদের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাস চকরিয়াগামী সিএনজিচালিত অটোরিকশাটিকে সজোরে চাপা দেয়।

এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এর তিন যাত্রীর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁদেরও মৃত্যু হয়।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ফকিরাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ওবায়দুর রহমান ওবাইদু বলেন, মহাসড়কে বাস ও অটোরিকশার সংঘর্ষের পরপরই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে।

বিকট শব্দে সংঘর্ষের ঘটনা ঘটলে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং আহতদের উদ্ধারে এগিয়ে আসেন। দুর্ঘটনার পর মহাসড়কে যানবাহন আটকে গিয়ে যানজটের সৃষ্টি হয়।

ঈদগাঁও থানার ওসি এ টি এম সিফাতুল মাজদার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার কার্যক্রম ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দুর্ঘটনার কারণে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে পুলিশি তৎপরতায় যান চলাচল স্বাভাবিক করা হয়। দুর্ঘটনায় জড়িত বাস ও অটোরিকশাটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

এ ঘটনায় পাঁচজনের প্রাণহানিতে স্থানীয়দের মধ্যে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। মহাসড়কে বেপরোয়া যান চলাচল ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি আবারও আলোচনায় এসেছে।

এই বিভাগ এর আরো খবর

অভিনেতা সোহেল খান আর নেই

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ঈদগাঁওতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর