সোমবার ২৩ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার শহরে আটক ৫ ছিনতাইকারী আটক : ১০টি মোবাইল ও মোটরবাইক জব্দ

🗓 সোমবার, ২০ অক্টোবর ২০২৫

👁️ ৫১৫ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ২০ অক্টোবর ২০২৫

👁️ ৫১৫ বার দেখা হয়েছে

দীপন বিশ্বাস :: কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি শহরের বিভিন্নস্হানে অভিযান চালিয়ে ৫ ছিনতাইকারীকে আটক করেছে।

এ সময় তাদের নিকট থেকে ১০টি মোবাইল ও ছিনতাই কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল উদ্ধার করে।

রবিবার (১৯ সেপ্টেম্বর) রাতে শহরের কলাতলী সাংস্কৃতিক কেন্দ্রের আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সোমবার দুপুর ১২ টার দিকে কক্সবাজার সদর মডেল থানায় এক প্রেস ব্রিফিংয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার সাংবাদিকদের জানান, রোববার বিকেল পাঁচ টার দিকে সাংস্কৃতিক কেন্দ্র এলাকায় কয়েকজন ছিনতাইকারী সিএনজি যোগে এসে এক পর্যটককে ছুরিকাঘাত করে তার ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনতাই করে নিয়ে যায়।

ঘটনাটি কক্সবাজার জেলা পুলিশের নজরে আসলে তৎক্ষনিকভাবে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল কক্সবাজার সদর থানাধীন একাধিক স্থানে অভিযান পরিচালনা করে উক্ত ঘটনার সাথে জড়িত ছিনতাই চক্রের ৫ জন ছিনতাইকরী’কে গ্রেফতার করে এবং ছিনতাইকারীদের নিকট থেকে ১০টি মোবাইল ও ছিনতাই কাজে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল উদ্ধার করে।

আটককৃতরা হলেন, কক্সবাজার সদরের ঝিলংজা এলাকার বাবুল, পিটি স্কুল চেয়ারম্যান ঘাটার সাইফুল ইসলাম, নতুন বাহারছড়ার মো: সোহেল,কলাতলীর মোঃ সিদ্দিক প্রঃ কানাইয়া ও টেকপাড়ার ইমরান সরোয়ার ইমন।

আটকৃতদের আদালতে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশের এই কর্মকর্তা।

এই বিভাগ এর আরো খবর

পেকুয়ায় আগুনে বসতঘর পুড়ে ছাই

রবিবার, ২২ নভেম্বর ২০২৬

রোহিঙ্গাদের নাগরিকত্ব ফিরবে কি?

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর