এম আবু হেনা সাগর,ঈদগাঁও :: কক্সবাজারের ঈদগাঁও বাজারে বৃদ্ধি পেয়েছে সবজির দাম। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে চরম বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষরা।
গুড়ি গুড়ি বৃষ্টির অযুহাতে দাম বৃদ্ধির কথা জানান ক্রেতারা।
২১ নভেম্বর (শনিবার) বিকেলে ঈদগাঁও কাঁচা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বর্তমানে বাজারে প্রায় প্রতিটি সবজি বিক্রি হচ্ছে চড়া দামে।
খুচরা বাজারে শসা ৫০ টাকা, টমেটো ১২০ টাকা,ঢেঁড়স ৬০টাকা,বেগুন ৫০ টাকা, বাঁধা কপি ৬০ টাকা, ফুলকপি ৮০/৯০ টাকা, কচুর চড়া ৬০ টাকা,মূলা ৪০ টাকা, আলু ২৫/৩০ টাকা ও কাঁচামরিচ ৪০ টাকায় বিক্রি হচ্ছে। বর্তমানে ঈদগাঁও বাজারে ৫০ টাকার নিচে কোন তরকারি পাওয়া যাচ্ছেনা।
অন্যদিকে ব্রয়লার মুরগি ও মাছ বাজারেও স্বস্তি ফেরেনি। একেক মাছের একেক চড়া দামে হিম শিম খাচ্ছেন ক্রেতারা।
বিক্রেতারা জানান, কাঁচামালের দাম হঠাৎ পরি বর্তন করার কিছু নেই। যেদিন যেই দাম, সেদিন সে দামের উপর নির্ভর করে বিক্রি করতে হচ্ছে।
জিয়াও তাহেরসহ কয়জন ক্রেতা ক্ষোভ প্রকাশ করে জানান, সাধারণ মানুষের আয়ের তুলনায় ব্যয় বহুগুণ বেড়ে গেছে।
সাধ থাকলেও দামের কারণে প্রয়োজনীয় তরকারী কেনাকাটা করা এখন অসম্ভব হয়ে পড়েছে। তরিতরকারির এই বৃদ্ধিতে তাদের নাভিশ্বাস উঠেছে। অথচ শীতে সবজির দাম সহনীয় পর্যায়ে থাকার কথা।
উপজেলার ৫ ইউনিয়নের অসহায়, হতদরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের কষ্টের কথা বিবেচনা করে কাঁচাতরিতরকারীর মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।













