সোমবার ২৩ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশখালী পৌরসভায় সিসিটিভি ক্যামেরা কন্ট্রোল রুমের উদ্বোধন 

🗓 বুধবার, ১২ নভেম্বর ২০২৫

👁️ ৩৩৫ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ১২ নভেম্বর ২০২৫

👁️ ৩৩৫ বার দেখা হয়েছে

সরওয়ার কামাল মহেশখালী :: মহেশখালী পৌরসভার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং জননিরাপত্তা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও গোরাকঘাটা বাজারে।

১১ই নভেম্বর আনুষ্ঠানিকভাবে এ সিসিটিভি ক্যামেরা কন্ট্রোল রুম শুভ উদ্বোধন করলেন- মহেশখালী পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হেদায়েত উল্যাহ্।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “পৌর এলাকার নিরাপত্তা ও অপরাধ দমনে সিসিটিভি ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই উদ্যোগের মাধ্যমে যে কোনো অপরাধমূলক কার্যক্রম দ্রুত শনাক্ত ও প্রতিরোধ করা সম্ভব হবে।”

পৌরসভার বিভিন্ন সড়ক, গুরুত্বপূর্ণ মোড়, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং গোরকঘাটা বাজারের প্রবেশপথে এসব ক্যামেরা স্থাপন করা হয়েছে। পুরো ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করা হবে
নবনির্মিত সিসিটিভি ক্যামেরা কন্ট্রোল রুম থেকে।

উপস্থিত অতিথিরা এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে বলেন, স্থানীয় প্রশাসনের এ পদক্ষেপে নাগরিক নিরাপত্তা আরও জোরদার হবে এবং অপরাধ দমনে সহায়ক ভূমিকা রাখবে।

এসময় পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই বিভাগ এর আরো খবর

পেকুয়ায় আগুনে বসতঘর পুড়ে ছাই

রবিবার, ২২ নভেম্বর ২০২৬

রোহিঙ্গাদের নাগরিকত্ব ফিরবে কি?

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর