বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পেকুয়ায় বাসচাপায় শিশু নিহত

🗓 বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫

👁️ ২৬৪ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫

👁️ ২৬৪ বার দেখা হয়েছে

নাজিম উদ্দিন,পেকুয়া :: কক্সবাজারের পেকুয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় জিহাদুল ইসলাম (১২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সাঁকোরপাড় স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিহাদ একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব মেহেরনামা এলাকার নুরুল কবিরের ছেলে।

সে স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় নাস্তা কিনতে বাড়ি থেকে বের হয়ে জিহাদ সাঁকোরপাড় স্টেশনে যায়।

রাস্তা পারাপারের সময় পেকুয়ামুখী ‘জনতা পরিবহন’ নামক যাত্রীবাহী বাসটি তাকে সজোরে ধাক্কা দেয়।

ঘটনাস্থলেই শিশুটি প্রাণ হারায়।

দুর্ঘটনার পর উত্তেজিত জনতা বাসটি জব্দ করে।

খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করে থানায় নিয়ে আসে।

তবে দুর্ঘটনার পর চালক পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল মোস্তফা বলেন, বাসচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।

ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

রিজার্ভ থেকে বিক্রি ৪২ কোটি ডলার

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

রাজস্ব আদায়ে ঘাটতি ৫০ হাজার কোটি টাকা

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর