মঙ্গলবার ১১ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে বসতঘর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

🗓 রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

👁️ ৩২৮ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

👁️ ৩২৮ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিবেদক :: কক্সবাজরের টেকনাফে একটি বসতঘর থেকে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

শুক্রবার (৫ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের উলুচামরি কোনাপাড়া এলাকার মিজানের বসতঘর থেকে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়ছে।

শনিবার (৬ ডিসেম্বর) নৌবাহিনী সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নৌবাহিনী জানায়, উপজেলার হ্নীলা ইউনিয়নের উলুচামরি কোনাপাড়া এলাকায় মিজানুর রহমান ওরফে লম্বা মিজানের বসতঘরে আগ্নেয়াস্ত্র মজুদের খবরে নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডস এবং নৌবাহিনী কন্টিনজেন্ট টেকনাফ অভিযান পরিচালনা করে।

ওই সময় বসতঘরটি তল্লাশি করে বিদেশি পিস্তল একটি, দেশি পিস্তল দুইটি, একনলা বন্দুক ১টি, গ্রেনেড ৪০ মিলিমিটার এইচই এমজি-৩ ৭টি, গ্রেনেড ৪০ মিলিমিটার এইচই এমজি-৪ ৩টি, লাইভ এম্যুনিশন ৪৩ রাউন্ড, পিস্তল ম্যাগজিন ১টি, পিস্তল বল ২ রাউন্ড, ফাকা কার্তুজ ২০ রাউন্ড এবং ৩টি দেশি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর