রবিবার ১৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাত্র ৯২৯ ভোটে ধানের শীষের জয়

🗓 শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

👁️ ৩৭ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

👁️ ৩৭ বার দেখা হয়েছে

দীপন বিশ্বাস :: কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাত্র ৯২৯ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও ৪ বারের সাবেক এমপি শাহজাহান চৌধুরী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টায় নির্বাচনের ফলাফল গণনা শেষে প্রাপ্ত প্রাথমিক তথ্যে তার এই বিশাল ব্যবধানে জয়ের খবর নিশ্চিত হওয়া গেছে।

শাহজাহান চৌধুরী তার চিরচেনা ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ২৩ হাজার একুশ ভোট পেয়েছেন।

মোট ১১৫ কেন্দ্রের মধ্যে উখিয়া-টেকনাফ উপজেলার ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ২৩ হাজার একুশ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুর আহমদ আনোয়ারী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লক্ষ বিশ হাজার ছিয়ানব্বই ভোট।

তাদের দুই জনের ভোটের ব্যবধান ২ হাজার নয়শত ২৫ ভোট।

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) দুই উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৭১ হাজার ৮১৯ জন।

এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৯ হাজার ৬৮২ জন, নারী ১ লাখ ৮২ হাজার ৫৫১ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৬ জন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর