সোমবার ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

আরাকান আর্মির হাতে আটক তিন বাংলাদেশি’র মুক্তি

🗓 শনিবার, ০৭ মার্চ ২০২৬

👁️ ৬৯ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ০৭ মার্চ ২০২৬

👁️ ৬৯ বার দেখা হয়েছে

দীপন বিশ্বাস :: মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে আটক তিন বাংলাদেশি’র মুক্তি মিলেছে।

শুক্রবার (৬ মার্চ) দুপুরে উখিয়া উপজেলা সংলগ্ন নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ফ্রেন্ডশিপ ব্রিজ দিয়ে তাদের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) কাছে হস্তান্তর করে আরাকান আর্মি।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, বিভিন্ন সময়ে সীমান্তবর্তী এলাকা থেকে এই তিনজনকে আটক করে নিয়ে যায় আরাকান আর্মি। এর মধ্যে গত ১৪ ফেব্রুয়ারি তুমব্রু সীমান্ত এলাকা থেকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা মো. বাপ্পি (২৮) এবং পরে ২৮ ফেব্রুয়ারি উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীন বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কাছাকাছি বালুখালী নদীতে মাছ ধরতে গেলে ওসমান গনি রাব্বি (১৮) এবং টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার হেরেন্দ্রপাড়া গ্রামের মো. জনি মিয়া (২২) কে অপহরন করে আরাকান আর্মি।

বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান , ‘পরিবারের দেওয়া তথ্যের ভিত্তিতে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ ও সমন্বয় শুরু করে বিজিবি।

দীর্ঘ প্রচেষ্টার পর শুক্রবার দুপুরে তাদের বাংলাদেশে ফেরত এনে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর