বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়া সীমান্তে বিজিবি’র অভিযানে ১ লক্ষ পিস ইয়াবা উদ্ধার

🗓 বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

👁️ ১৫ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

👁️ ১৫ বার দেখা হয়েছে

দীপন বিশ্বাস :: কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জানা গেছে, উখিয়া উপজেলার পালংখালী সীমান্তের কাটাখাল এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।

বুধবার ২৯ এপ্রিল সন্ধ্যায় পরিচালিত এ অভিযানে টহলরত দল সীমান্ত অতিক্রম করে সন্দেহজনকভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা এক ব্যক্তিকে লক্ষ্য করে চ্যালেঞ্জ জানায়।

এসময় টহলদলের উপস্থিতি বুঝতে পেরে ওই ব্যক্তি তার সঙ্গে থাকা একটি প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বস্তার ভেতরে থাকা খাকী রঙের প্যাকেট থেকে নীল রঙের বায়ুরোধী মোড়কে সংরক্ষিত মোট ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, পালিয়ে যাওয়া চোরাকারবারিকে শনাক্ত করে আটক করতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

এই বিভাগ এর আরো খবর

টেকনাফে ৬ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর