সোমবার ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে বস্তাবন্দি শিশুর মরদেহ উদ্ধার 

🗓 বুধবার, ২৫ মার্চ ২০২৬

👁️ ১০৩ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ২৫ মার্চ ২০২৬

👁️ ১০৩ বার দেখা হয়েছে

দীপন বিশ্বাস :: কক্সবাজারের উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে বস্তাবন্দি অবস্থায় নূর হালিমা (৩) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ মার্চ) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত নূর হালিমা কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ই ব্লকের বাসিন্দা নূর আলমের মেয়ে। তার ক্যাম্প নিবন্ধন নম্বর (এমআরসি) ১৮২০৭-ই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ক্যাম্পের ই ব্লক সংলগ্ন একটি ময়লার স্তূপের পাশে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় রোহিঙ্গারা।

পরে তারা বিষয়টি তাৎক্ষণিকভাবে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর কুতুপালং পুলিশ ক্যাম্পকে অবহিত করেন।

খবর পেয়ে কুতুপালং পুলিশ ক্যাম্পের সদস্যরা উখিয়া থানাকে জানালে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শিশুটির মৃত্যুর কারণ এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর