শুক্রবার ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওতে যত্রতত্রে তরমুজ-বাঙ্গি বিক্রি, দ্বিগুন দামে বিপাকে ক্রেতারা

🗓 বুধবার, ০১ এপ্রিল ২০২৬

👁️ ১১০ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ০১ এপ্রিল ২০২৬

👁️ ১১০ বার দেখা হয়েছে

এম আবু হেনা সাগর, ঈদগাঁও :: চলতি মৌসুমে ঈদগাঁওসহ পাশ্ববর্তী বাজারে যত্রতত্রে বিক্রি করা হচ্ছে সুস্বাদু তরমুজ ও বাঙ্গি। এই ফলফলাদির দ্বিগুন দাম নিয়ে বিপাকে পড়েন ক্রেতারা।

রসালো ও সুস্বাদু তরমুজ। চড়া দামে খাওয়ার স্বাদ থাকলেও খেতে পারেন না অনেকে মৌসুমী ফল। ঈদগাঁও বাজারে অন্যন্যা বছরের চেয়ে এবার তরমুজের দাম বেশি বলেও জানান সাধারণ ক্রেতারা।

সোমবার বাজার ঘুরে দেখা যায়, বাজার ও স্টেশনের বিভিন্ন পয়েন্টে তরমুজ ও বাঙ্গি বিক্রি করছে বিক্রেতারা। দ্বিগুন দামে হিমশিমে পড়ে পাড়া-মহল্লা নারী-পুরুষ ক্রেতারা।

ঈদগাঁও বাজারের বিভিন্ন অলিগলিে ভ্রাম্যমান ব্যবসায়ীদের এই ফল বিক্রির হিড়িক পড়েছে। রয়েছে ছোট,বড়,মাঝারী সাইজের তরমুজ। স্বাদ থাকলেও স্বাধ্য নেই।

সাইজের উপর দাম হাঁকা হচ্ছে। অন্যদিকে একেবারেই ছোট সাইজের তরমুজ কম দামে বিক্রি করছেন কিছু কিছু ব্যবসায়ী।

বাজারের শাপলা চত্ত্বর পয়েন্টের এক তরমুজ ব্যবসায়ী জানান, বড় সাইজের তরমুজ ২৫০ টাকার উপর। তবে এর কমদামে নেই বলে জানান।

স্কুল গেইট সংলগ্ন এক বাঙ্গি ব্যবসায়ী জানান, এক জোড়া বাঙ্গি ১৮০/ ২০০ টাকায় বিক্রি করা হচ্ছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর