সোমবার ২৩ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে হামের প্রাদুর্ভাব হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল

🗓 শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

👁️ ২৫৯ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

👁️ ২৫৯ বার দেখা হয়েছে

দীপন বিশ্বাস :: কক্সবাজার হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় জেলার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পরিদর্শনে যান কক্সবাজার -৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

শনিবার (৪ এপ্রিল ) তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে রোগীদের খোঁজখবর নেন এবং শিশুদের অবস্থা সম্পর্কে অভিভাবকদের সাথে কথা বলেন।

এ সময় তিনি রোগীদের চিকিৎসাসেবা নিয়ে সন্তুষ্ট কিনা, নির্ধারিত সময়ে চিকিৎসকরা উপস্থিত থাকছেন কিনা এবং হাসপাতাল থেকে প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হচ্ছে কিনা—এসব বিষয় খতিয়ে দেখেন।

এমপি কাজল হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য স্টাফদের উদ্দেশ্যে বলেন, ‘রোগী ও তাদের সাথে আসা স্বজনদের সাথে ভালো সদাচরণ করতে হবে এবং আন্তরিকতার সাথে সেবা নিশ্চিত করতে হবে। পাশাপাশি তিনি হাসপাতালের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন’।

পরিদর্শনকালে এমপি কাজল আর-ও বলেন, ‘হাম রোগে আক্রান্ত হলেই যে মারা যায়, তা কিন্তু নয় ; উপসর্গ দেখা দিলে সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

সঠিক পরিচর্যা ও সঠিক চিকিৎসা নেওয়া হলে দ্রুত হাম আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠবেন। এজন্য আতঙ্কিত না হয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন তিনি’।

এমপি বলেন, ‘হাম আক্রান্ত রোগীর সংক্রমণ যেন দ্রুত না ছড়ায় এজন্য, হাসপাতালের পাশেই আলাদা একটি কক্ষে আইসোলেশনে নিয়ে যাওয়া হবে’।

পরে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মং টিংঞো’কে উদ্দেশ্য করে হামের টিকা উদ্বোধনের জন্য অপেক্ষা না করে এখন থেকে কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশনা প্রদান করে এমপি।

উল্লেখ্য রবিবার থেকে দেশের ১৮ জেলায় হামের টিকার উদ্বোধন করা হচ্ছে বলে স্বাস্থ্য মন্ত্রী জানিয়েছেন।

এই বিভাগ এর আরো খবর

পেকুয়ায় আগুনে বসতঘর পুড়ে ছাই

রবিবার, ২২ নভেম্বর ২০২৬

রোহিঙ্গাদের নাগরিকত্ব ফিরবে কি?

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর