রবিবার ৩১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশাসনিক কর্মকর্তা সমিতির কক্সবাজার জেলা কমিটি গঠন

🗓 রবিবার, ১২ এপ্রিল ২০২৬

👁️ ১০২ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ১২ এপ্রিল ২০২৬

👁️ ১০২ বার দেখা হয়েছে

নাজিম উদ্দিন,পেকুয়া :: বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির কক্সবাজার জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আলতাব হোসেন এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মুমিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

নবগঠিত কমিটিতে পালংখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শিহাব উদ্দিনকে সভাপতি এবং টৈটং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আবদুল আলীমকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এছাড়া খুটাখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সালাহ উদ্দিন কাদেরকে সাংগঠনিক সম্পাদক এবং মগনামা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আবদুর রাজ্জাককে দপ্তর সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

মোট ১১ সদস্য বিশিষ্ট এ আংশিক কমিটি গঠন করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ ৩১ সদস্যের জেলা কমিটি গঠন করা হবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর