রবিবার ৩১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পেকুয়ায় শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

🗓 শনিবার, ৩০ মে ২০২৬

👁️ ৯ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ৩০ মে ২০২৬

👁️ ৯ বার দেখা হয়েছে

নাজিম উদ্দিন,পেকুয়া :: কক্সবাজারের পেকুয়ায় সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (৩০মে) সকাল সাড়ে ৮টার দিকে পেকুয়া চৌমুহনীস্থ উপজেলা বিএনপির কার্যালায়ে খতমে কুরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.বাহাদুর শাহ্’র সভাপতিত্বে খতমে কুরআন ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, সাংগঠনিক সম্পাদক জেড.এম. মোসলেম উদ্দিন, ডাক্তার বেলাল হায়দার,

টৈটং ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদিন, সদর পশ্চিম জোন বিএনপির সভাপতি শাহনেওয়াজ আজাদ, উজানটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম মিন্টু,

মগনামা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকের হোসেন,উপজেলা যুবদলের আহবায়ক কামরান জাদিদ মুকুট, সদস্য সচিব ওয়াহিদুজ্জামান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহসান উল্লাহ, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মুজিবুর রহমান, উপজেলা কৃষকদলের সভাপতি আবু ছিদ্দিক রনি, তাঁতীদলের আহবায়ক জয়নাল আবেদিন, ছাত্রদলের আহবায়ক নাইমুর রহমান হৃদয় প্রমূখ।

এসময় পেকুয়া উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, শ্রমিকদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর