বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় বন বিভাগের অভিযানে ২৬ রোহিঙ্গা আটক : বিট কর্মকর্তা আহত

🗓 সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

👁️ ১১৩ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

👁️ ১১৩ বার দেখা হয়েছে

দীপন বিশ্বাস :: কক্সবাজারের উখিয়ায় বনবিভাগের সাঁড়াশি অভিযানে ২৬ জন রোহিঙ্গা শ্রমিককে আটক করা হয়েছে।

এসময় তাদের নিকট থেকে দা, কুড়াল, করাতসহ গাছ কাটার নানা সরঞ্জামদি উদ্ধার করা হয়।

সোমবার (১৩ এপ্রিল) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একদল বনকর্মী এ অভিযান চালায়।

সূত্র জানায়, দীর্ঘদিন ধরে রোহিঙ্গারা বন উজার করছে এমন অভিযোগ স্হানীয় বাসিন্দাদের।

তারই ধারাবাহিকতায় উখিয়া বন রেঞ্জের দায়িত্ব প্রাপ্ত সহকারী বন সংরক্ষক মোঃ শাহিনুর রহমান শাহিন ও ডিপুটি রেঞ্জ কর্মকর্তা আব্দুল মন্নান এর নেতৃত্বে একদল বনকর্মী রেঞ্জের সদর বনবিট, দোছড়ি বিট ও থাইংখালী বনবিটে সাঁড়াশি অভিযান চালায়।

অভিযানে ২৬ রোহিঙ্গাকে আটক করা হয়। অভিযান চলাকালে দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি গাছচোরদের হামলায় গুরুতর আহত হন।

পরে তাকে ঘটনাস্থল থেকে উখিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি ওখানে চিকিৎসাধীন রয়েছে বলে বনবিভাগ সূত্রে জানা গেছে।

এদিকে আটককৃত ২৬ জন রোহিঙ্গা শ্রমিককে আইনি প্রক্রিয়া শেষে কুতুপালং রেজি: ক্যাম্প ইনচার্জ এর নিকট হস্তান্তর করেছে বলে বিষয়টি নিশ্চিত করেন রেঞ্জ অফিসার মো: শাহিনুর রহমান শাহিন।

এই বিভাগ এর আরো খবর

উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর