দীপন বিশ্বাস :: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন) অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ মো. ইলিয়াস নামে এক রোহিঙ্গাকে আটক করেছে।
সোমবার (১৩ এপ্রিল) ভোর ৩টা ১০ মিনিটের দিকে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ক্যাম্প-৮ (ইস্ট), ব্লক-বি/১৮ এলাকার একটি বসতঘরে তল্লাশি চালিয়ে কালো পলিথিনের ভেতরে লকযুক্ত নীল প্যাকেটে মোড়ানো ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ইলিয়াস ওই এলাকার নুর আমিনের ছেলে।
৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে।
ক্যাম্প ও সীমান্ত এলাকায় মাদক চক্র দমনে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
উদ্ধারকৃত ইয়াবা ও গ্রেফতারকৃত আসামির বিষয়ে উখিয়া থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।














