বুধবার ১৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

উন্মুক্ত ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপার রেস

🗓 সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

👁️ ৭১ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

👁️ ৭১ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম :: ‘দুই যুগ পর ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা জয়ের সম্ভাবনা জাগিয়েছে আর্সেনাল।

যদিও তীরে এসে তরী ডোবানোর অভ্যাসটা তাদের পুরনো। গতকাল ঘরের মাঠে বোর্নমাউথের কাছে ১-২ গোলে হেরে শিরোপা সম্ভাবনায় বড়সড় এক ধাক্কাই খেল গানাররা।

গতকাল জিতলে দ্বিতীয় স্থানধারী ম্যানচেস্টার সিটিকে ১২ পয়েন্টে পেছনে ফেলত আর্সেনাল। আজ চেলসির মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি।

সম্প্রতি কারাবাও কাপ ও এফএ কাপে শিরোপা জয়ের সম্ভাবনা শেষ হয়ে যায় আর্সেনালের।

কোচ মিকেল আরতেতা গতকালের ম্যাচের আগে দলকে উৎসাহ দিতে আগেভাগেই মাঠে চলে আসার আহ্বান জানান। যদিও কিছুতেই পরাজয় ঠেকানো গেল না।

শেষ মুহূর্তে এসে স্নায়ুচাপে ভোগা গানাররা হেরেই বসল।

জুনিয়র ক্রুপির গোলে ১৭ মিনিটেই লিড নেয় বোর্নমাউথ। ৩৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আর্সেনালকে সমতায় ফেরান ভিক্টোর ইয়োকেরেস।

৭৪ মিনিটে বোর্নমাউথের জয়সূচক গোল করেন অ্যালেক্স স্কট। তার গোলে লিগে ১২ ম্যাচে অপরাজিত থাকা নিশ্চিত হয় বোর্নমাউথের।

এ হারের পরও ৩২ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্সেনাল। গতকাল পর্যন্ত ৩০ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল ম্যানসিটি।

আজ তারা চেলসিকে হারাতে পারলে ব্যবধান ৬-এ নামিয়ে আনতে পারবে। বোর্নমাউথ ৩২ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে টেবিলের নয় নম্বরে অবস্থান করছে।

বোর্নমাউথ কোচ আন্দোনি ইরাওলা জয় শেষে বলেন, ‘বড় একটি ম্যাচে ও বড় স্টেডিয়ামে আমরা দৃঢ়তা দেখিয়েছি। আমরা সেরা খেলাটা খেলতে পেরেছি। খেলোয়াড়দের নিয়ে আমি খুবই খুশি।’

আর্সেনাল কোচ আরতেতা বলেন, ‘হতাশাজনক। এটা যেন চপেটাঘাত। এখন দেখার বিষয়, আমরা কীভাবে ফিরে আসি। এ ম্যাচে আমরা মোটেও ভালো খেলিনি। অনেক অদ্ভুত কাজ করেছি আমরা।’

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর