বুধবার ১৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বলিউডে গুঞ্জন : ডিভোর্স হচ্ছে রণবীর-দীপিকার?

🗓 মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

👁️ ১২৫ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

👁️ ১২৫ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম :: বেশ কিছু দিন ধরেই বলিউডের অন্দরে নানা গুঞ্জন। সাংসারিক জীবনের পথ আলাদা হচ্ছে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের।

যে বিষয়টি আরও বাড়ে ‘ধুরন্ধর ২’-এর সাফল্যের পর থেকে।

কেউ কেউ বলছেন, অনেকদিন ধরেই নাকি বেশ কিছু বিষয়ে মতের অমিল হচ্ছে তাঁদের। ফলে সেখান থেকেই নাকি তৈরি হয়েছে দূরত্ব। সত্যিই কি তাই?

খবর রটতেই অভিনেতা-অভিনেত্রীদের অনুরাগীদেরও ভীষণই মন খারাপ। যেন সত্যি না হয় বিষয়টা। মাত্র দেড় বছর বয়স ‘দীপবীর’-এর একমাত্র কন্যা দুয়ার।

হঠাৎ এই সময়ে কেন বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন দম্পতি? দীর্ঘ আট বছর হয়েছে রণবীর ও দীপিকার সংসার। তবে কি সত্যিই এমন কিছু ঘটতে চলেছে?

সম্প্রতি একটি রেডিট পোস্ট ভাইরাল হয়েছে। যেখানে বলা হয়েছে রণবীর ও দীপিকার বিচ্ছেদ হতে চলেছে। শুধু তাই নয়, রণবীরের সাফল্যে নাকি খুশিও নন দীপিকা।

‘ধুরন্ধর’ মুক্তির পর থেকে এই বিষয়টি নিয়ে আরও বেশি করে চর্চা চলছে। যদিও এই চর্চায় দীপিকার স্পষ্ট জবাব, তিনি আগেই দেখে নিয়েছেন এই সিনেমা।

ঘনিষ্ঠ সূত্রের খবর, এই ধরনের কিছুই হচ্ছে না। সবটাই রটনা। এর আগে ২০২৪ সালেও এমন একটা বিষয় রটেছিল। সেই সময়ে সোশ্যাল মিডিয়া থেকে নিজের সব ছবি সরিয়ে নিয়েছিলেন রণবীর।

পরে যদিও রণবীর জানিয়েছিলেন এর সঙ্গে ডিভোর্সের কোনও সম্পর্কই নেই।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর