বৃহস্পতিবার ১৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনে করনীয় বিষয়ে কক্সবাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

🗓 বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

👁️ ২ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

👁️ ২ বার দেখা হয়েছে

রোতাব চৌধূরী :: কক্সবাজারে আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলের ক্ষতিগ্রস্থ নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর সেবাসমূহ প্রাপ্তি, ইউনিয়ন পরিষদের স্ট্যান্ডিং কমিটিসমূহ সক্রিয়করণ এবং একটি আদর্শ সবুজ গ্রাম বিনির্মাণে জেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে অরুণোদয় স্কুল সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্স এর ব্লু-ইকনোমি এন্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস (জলবায়ু ন্যায়বিচারের জন্য নীল অর্থনীতি ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন (BID4CJ) প্রকল্পের আওতায় এসভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান আলোচক ছিলেন অর্থমন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব ড. শাহ আবদুল সাদী।

উপসচিব তাঁর বক্তব্যে বলেন,জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকি মোকাবেলা করা এখন মানব সভ্যতার জন্য বড় চ্যালেঞ্জ।

তাই এই চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের পাশাপাশি বিভিন্ন এনজিও সংস্থা, স্থানীয় জনগোষ্ঠী,গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সকলকে একসাথে কাজ করতে হবে।

ইতোমধ্যে পরিবেশ ও জীব বৈচিত্র্যের যে ক্ষতি হয়েছে তা ফিরিয়ে আনতে স্থানীয় পর্যায়ে সবুজ বেষ্টিত আদর্শ গ্রাম তৈরী নিশ্চিত করা জরুরী বলে মন্তব্য করেন তিনি।

উপসচিব আরো বলেন, জলবায়ু পরিবর্তনে নদীভাঙন-ভরাটসহ উপকূলীয় অঞ্চলে ভূমির ব্যাপক পরিবর্তনের ফলে স্থানীয় কৃষক ও মৎস্যজীবীদের জীবন-জীবিকা মারাত্মক হুমকির পড়ছে।

এছাড়া উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা সহিষ্ণু ফসলের জাত সম্প্রসারণ,নারীদের জন্য জলবায়ু অভিযোজনমূলক প্রশিক্ষণ এবং ঋণের ব্যবস্থা,ইউনিয়ন পরিষদের বাজেটে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বিশেষ বরাদ্দ রাখাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

এতে সভাপতিত্ব করেন ব্রেকিং দ্য সাইলেন্স (বিটিএস) এর পরিচালক (কর্মসূচী ও পরিকল্পনা) জাহিদুল ইসলাম।

সভাপতির বক্তব্যে জাহিদুল ইসলাম বলেন,জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলের জনগোষ্ঠীর জীবন জীবিকার মানোন্নয়নে সরকারের সাথে সমন্বয় করে বিটিএস বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করছে।

এছাড়া উপকূলীয় এলাকার প্রান্তিক নারী ও শিশুদের সুরক্ষায় জলবায়ু পরিবর্তন জনিত প্রভাবের ঝুঁকিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তিনি।

অস্ট্রেলিয়ান এইড অর্থায়নে ও অক্সফাম-এর কারিগরি সহযোগিতায় এবং বিটিএস এর প্রোজেক্ট ম্যানেজার মিরাজউদ্দীন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হাসান নাঈম,মোঃ আজাহার উদ্দিন এবং এফ এম খায়রুল হক,যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মোয়াজ্জেম হোসেন, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল আউয়াল,উত্তর বন বিভাগের সহকারী বন সরংক্ষক শীতল পাল,অক্সফাম প্রতিনিধি মোহাম্মদ আলী,বিটিএস এর প্রোগ্রাম ম্যানেজার মনিরুজ্জামান টিটু এবং প্রোজেক্ট অফিসার মিফতা বিনতে ইউসুফসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

এসময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং মহেশখালী ও চকরিয়া উপজেলার অংশীজনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা ক্ষতিগ্রস্ত নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর সেবা নিশ্চিতকরণ ও তাদের দক্ষতা বৃদ্ধি,নিরাপদ পানির সংকট দূরীকরণ এবং বিশেষ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা,দুর্যোগ-সহনশীল কৃষি ও চিংড়ি ঘেরের বিকল্প কর্মসংস্থান তৈরি করা,সামাজিক নিরাপত্তা বেষ্টনী,
জেন্ডার ন্যায্যতা,উপকূলীয় সবুজ বেষ্টনী আদর্শ গ্রাম তৈরি এবং লবণাক্ততা-সহিষ্ণু চারা রোপণ,বর্জ্য ব্যবস্থাপনা,পরিবেশবান্ধব জ্বালানি এবং নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি করাসহ বি়ভিন্ন বিষয়ে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

এই বিভাগ এর আরো খবর

রামুতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর

রামুতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬