বুধবার ১৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রামুর উত্তর মিঠাছড়ি পাহাড়চূড়ায় ঐতিহ্যবাহী স্বর্গপুরী উৎসব শুরু

🗓 শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

👁️ ৪৪ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

👁️ ৪৪ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিবেদক :: কক্সবাজারের রামু উপজেলার উত্তর মিঠাছড়ি পাহাড়চূড়ায় অবস্থিত প্রজ্ঞামিত্র বনবিহারে দিনব্যাপী স্বর্গপুরী উৎসব শুরু হয়েছে।

প্রতিবছরের মতো এবারও উৎসবটি হাজারো নারী-পুরুষ ও শিশুর উপস্থিতিতে এক সম্প্রীতির মিলনমেলায় পরিণত হয়েছে।

আয়োজক সূত্রে জানা যায়, প্রায় ৪০ বছর আগে বৌদ্ধ ভিক্ষু প্রজ্ঞামিত্র মহাথেরো এ উৎসবের প্রবর্তন করেন।

সেই ধারাবাহিকতায় প্রতিবছর বাংলা নববর্ষের বৈশাখ মাসের প্রথম সপ্তাহে এ আয়োজন অনুষ্ঠিত হয়ে আসছে।

উৎসবে বৌদ্ধ সম্প্রদায়ের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীর মানুষের অংশগ্রহণ লক্ষ করা যায়।

উৎসব উপলক্ষে বিহার প্রাঙ্গণে এক সপ্তাহ ধরে বিভিন্ন আয়োজন চলছে।

মাঠের এক পাশে মানুষের জীবনচক্রকে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে প্রতীকী ‘স্বর্গপুরী’, যা দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

বিভিন্ন বয়সী মানুষ সেখানে ঘুরে দেখছেন এবং অংশ নিচ্ছেন নানা আয়োজনে।

একই সঙ্গে ধর্মীয় সভায় কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত বৌদ্ধ ভিক্ষু ও ধর্মীয় নেতারা ধর্মদেশনা দিচ্ছেন।

বিহারের প্রধান ফটকের পাশে বসেছে শতাধিক অস্থায়ী দোকান, যেখানে গ্রামীণ নানা পণ্যের সমাহার দেখা গেছে।

স্বর্গপুরী উৎসবের আয়োজক কমিটির সদস্য নীতিশ বড়ুয়া জানান, এ উৎসবকে ঘিরে এলাকার সামাজিক বন্ধন আরও দৃঢ় হয়।

বিশেষ করে, দূরে বিয়ে হওয়া মেয়েরা এ সময় নাইওর বা বেড়াতে বাড়ি ফিরে আসেন—যা কয়েক দশক ধরে চলে আসা একটি ঐতিহ্য।

প্রজ্ঞামিত্র বনবিহারের অধ্যক্ষ শীলমিত্র মহাথেরো বলেন, “এই মিলনমেলা থেকে আমরা বিশ্ববাসীর কাছে শান্তির বার্তা পৌঁছে দিতে চাই। একই সঙ্গে বাংলাদেশের স্থিতিশীলতা কামনা করছি।”

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর