বুধবার ১৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রাইভেট কারে মিলল ৩,৬০০ ইয়াবা

🗓 সোমবার, ২০ এপ্রিল ২০২৬

👁️ ৩৩ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ২০ এপ্রিল ২০২৬

👁️ ৩৩ বার দেখা হয়েছে

কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে ৩ হাজার ৬০০ পিস ইয়াবাসহ একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) রাতে টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকায় নৌবাহিনীর কন্টিনজেন্ট এ অভিযান পরিচালনা করে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) রোববার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি সন্দেহজনক প্রাইভেট কার শনাক্ত করে তল্লাশি চালানো হয়।

তবে অভিযানের সময় গাড়ির ভেতরে কাউকে পাওয়া যায়নি।

তল্লাশির একপর্যায়ে গাড়িটির গ্যাস সিলিন্ডারের পেছনে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে গাড়িটিও জব্দ করা হয়।

উদ্ধারকৃত ইয়াবা ও জব্দ করা প্রাইভেট কারটি পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর