নজরুল ইসলাম,কুতুবদিয়া :: কক্সবাজারের কুতুবদিয়ায় সড়ক দুর্ঘটনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রেজাউল হাসান পা ভেঙে আহত হয়েছেন।
এসময় মোটরসাইকেলের চালক পপুলার ফার্মাসিউটিক্যালসের এমআর হেফাজ উদ্দিনও পা ভেঙে গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হাম- রোবেলা ক্যাম্পেইন উদ্বোধন করে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে যাচ্ছিলেন।
পথে একটি অটোরিকশার সাথে তার মোটরসাইকেলের সংঘর্ষ হলে দুজনেই সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দুজনকেই রেফার করা হয়েছে।














