মঙ্গলবার ২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওর ইসলামপুরের ‘কান কাটা’ জাহাঙ্গীর গ্রেফতার

🗓 মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

👁️ ৫৯ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

👁️ ৫৯ বার দেখা হয়েছে

এম আবু হেনা সাগর, ঈদগাঁও :: ঈদগাঁও উপজেলার ইসলামপুরে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে ‘কান কাটা’ জাহাঙ্গীরকে গ্রেফতার করেছেন পুলিশ।

মঙ্গলবার দুপুরে ইসলামপুরে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্র মতে, গত ১৮ এপ্রিল (শনিবার) দুপুরে শিশুটি গ্রামের একটি দোকানে গিয়েছিল।

বিকেলের দিকে স্থানীয়রা শিশুটির কান্নার আওয়াজ শুনতে পান।

শুরুতে বিষয়টি সাধারণ মনে করে গুরুত্ব না দিলেও পরবর্তীতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে এবং রক্তক্ষরণ দেখা দিলে পরিবারের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্তকে সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান স্থানীয়রা।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ জানান,অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তৎপরতা শুরু করে।

দুপুরে ঘাতক জাহাঙ্গীরকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর