বুধবার ১৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার জেলায় ৩ দিনব্যাপী ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের বাছাই কার্যক্রম শুরু

🗓 মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

👁️ ৬৩ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

👁️ ৬৩ বার দেখা হয়েছে

কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজারে শুরু হয়েছে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের তিন দিনব্যাপী বাছাই কার্যক্রম।

“সেবার ব্রতে চাকরি”—এই মূলমন্ত্রকে সামনে রেখে মঙ্গলবার (২১ এপ্রিল) জেলা পুলিশের আয়োজনে প্রাথমিক বাছাই পর্বের প্রথম দিনের কার্যক্রম শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

দিনের শুরুতেই অনুষ্ঠিত হয় প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ।

নির্ধারিত মানদণ্ড অনুযায়ী প্রতিটি ধাপ কঠোরভাবে যাচাই-বাছাই করা হয়, যাতে যোগ্য প্রার্থীরাই পরবর্তী ধাপে উত্তীর্ণ হতে পারেন।

সকালে নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, যোগ্যতা ও মেধার ভিত্তিতেই চূড়ান্তভাবে কনস্টেবল পদে নির্বাচন করা হবে।

তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, কোনো ধরনের সুপারিশ, তদবির বা আর্থিক লেনদেনের মাধ্যমে পুলিশে চাকরি পাওয়ার সুযোগ নেই; সরকারি নির্ধারিত ফি ছাড়া অন্য কোনো অর্থ প্রদানের প্রয়োজন নেই।

এ সময় তিনি প্রার্থীদের দালাল ও প্রতারক চক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানান।

পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যদের স্বচ্ছতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

সার্বিকভাবে প্রথম দিনের কার্যক্রমে শৃঙ্খলা ও স্বচ্ছতার প্রতিফলন দেখা গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর