এম আবু হেনা সাগর, ঈদগাঁও:: ঈদগাঁও উপজেলার পোকখালীর ডান্ডিবাজার থেকে মুসলিম বাজার পর্যন্ত সড়কটির বেহাল দশায় পরিণত হয়ে পড়েছে। জনদুর্ভোগ চরমে উঠেছে।
দীর্ঘকাল ধরে সংস্কার না হওয়ায় রাস্তা টির পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়, যা বর্তমানে চলাচলের প্রায় অনুপযোগী।
সামান্য বৃষ্টিতেই গর্তগুলোতে পানি জমে কাদার সৃষ্টি হয়, ফলে সাধারণ পথচারী ও শিক্ষার্থীদের চলাচলে পোহাতে হয় সীমাহীন কষ্ট।
রাস্তার করুণ দশার কারণে রিকশা, সিএনজি বা পণ্যবাহী যানবাহন এই পথে চলাচল করতে চায় না।
এতে অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়া কিংবা নিত্যপ্রয়োজনীয় মালামাল পরিবহনে বড় ধরনের সংকট তৈরি হচ্ছে।
খানাখন্দে ভরা রাস্তায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে, বিশেষ করে রাতে চলাফেরা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
দ্রুত সড়কের ভাঙা অংশসমুহ মেরামত বা পুনঃনির্মাণ করার জোর দাবী স্থানীয়দের।
টেকসই উপকরণ ব্যবহার করে সড়কটি পাকা করণ করা,যাতে সামনের বর্ষা মৌসুমে পুনরায় একই অবস্থার সৃষ্টি না হয়। রাস্তার পাশে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা যাতে জলাবদ্ধতা না ঘটে।
পোকখালী ডান্ডিবাজারসহ মুসলিম বাজারের অর্থনৈতিক ও সামাজিক যোগাযোগ সচল রাখতে সড়কটি সংস্কার বিকল্প নেই।
স্থানীয়রা এলজিইডি এবং ইউপি চেয়ারম্যানের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।













