এম আবু হেনা সাগর,ঈদগাঁও :: কক্সবাজারের ঈদগাঁওতে নতুন জাতের ভ্যালিডেশন ট্রায়াল (বোরো) এর ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন কর্মসুচী সম্পন্ন হয়েছে।
২৭ এপ্রিল সকাল দশটায় ঈদগাঁও ইউনিয়নের দক্ষিণ মাইজ পাড়া (রেল সড়ক পাশ্ববর্তী) স্থানে কর্মসূচীতে উপস্থিত ছিলেন, ঈদগাঁও উপজেলা (অ:দা:) কৃষি অফিসার রাসেল রানা, ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল নোমান, ঈদগাঁও ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি আবদু সালাম,ঈদগাঁও অনলাইন প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগর, মহিলা এমইউপি নুর নাহার, সমাজকর্মী নুরুল হুদা,মোস্তাকসহ প্রায় ৪০জন কৃষকরা।
চলতি মৌসুমে বোরোধান মাঠে কৃষকদের সাথে কর্মকর্তারাও এ কর্মসূচীতে অংশগ্রহণ করেছেন। এসময় ধানের বাম্পার ফলনে প্রশংসাও করেন।
ঘন্টাব্যাপী কর্মসূচী শেষে স্থানীয় কৃষকদেরকে ধানের পোকা থেকে রক্ষায় সুন্দর পরামর্শ প্রদান করেন উপজেলা কৃষি অফিসার রাসেল রানা।













