মঙ্গলবার ২৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে মানবপাচারের আস্তানা থেকে নারী-শিশুসহ ৫৮ রোহিঙ্গা উদ্ধার : গ্রেফতার ৩

🗓 সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

👁️ ৩৪ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

👁️ ৩৪ বার দেখা হয়েছে

হেলাল উদ্দিন, টেকনাফ :: কক্সবাজারের টেকনাফে মানবপাচার চক্রের একটি আস্তানায় অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ৫৮ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ ঘটনায় মানবপাচারের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বিকাল সাড়ে তিনটার দিকে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. হানিফুর রহমান।

তিনি জানান, রবিবার ভোর সাড়ে ৪টার দিকে টেকনাফ সদরের মহেশখালী পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

এ সময় মানবপাচারকারীদের একটি আস্তানা থেকে ৫৮ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতদের মধ্যে ৫ জন পুরুষ, ২০ জন নারী এবং ৩৩ জন শিশু রয়েছে।

অভিযানের সময় ঘটনাস্থল থেকে মানবপাচারের কাজে ব্যবহৃত একটি টমটম ও দুটি খালি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়।

বিজিবি জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

একই সঙ্গে গ্রেফতার তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যাতে মানবপাচার চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করা যায়।

স্থানীয়দের মতে, টেকনাফ সীমান্ত এলাকা দীর্ঘদিন ধরে মানবপাচারের ঝুঁকিপূর্ণ রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযান এই চক্রের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন তারা।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর