বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওতে বোরোধান চাষীদের চোখেমুখে হতাশ ব্যাপক ক্ষতি

🗓 বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

👁️ ১১ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

👁️ ১১ বার দেখা হয়েছে

এম আবু হেনা সাগর,ঈদগাঁও :: হঠাৎ বৃষ্টিপাতে চরম বিপাকে পড়েছেন ঈদগাঁও উপজেলার বোরোধান চাষীরা।

ধানকাটা মৌসুম চললেও অপ্রত্যাশিত বৃষ্টি ফসল ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। চাষীদের চোখেমুখে যেন হতাশার চাপ।

ফসলের মাঠ ঘুরে দেখা যায়, ধানী জমিতে পানি জমেছে। কেউ কেউ ধান কেটেছে। কাটা বোরো ধান ঘরে নিতে পেরেছে কেউ আর কেউবা নিতে পেরেনি।

ফসলের মাঠে সারিবদ্ধভাবে সাজানো রয়েছে ধান।অধিকাংশ বোরোধান মাঠে রয়েছে।

কিছু পাকা,কিছু আধাপাকা অবস্থা। এমন সময়ে বৃষ্টিতে বেকায়দায় পড়েছেন চাষীরা।

দুদিন ধরে দুপুরের পরপরই বৃষ্টিতে ঈদগাঁও উপজেলা আওতাধীন পাঁচটি ইউনিয়নে ফসল মাঠের চিত্র কিন্তু ভিন্ন। বোরোধান নুয়ে পড়েছে। হেলে গেছে।

সোনালী ফসল কাটা শেষে যথাসময়ে ঘরে তুলে নিতে না পারায় হতাশ হয়ে পড়ে চাষাও শ্রমিক। উপজেলাজুড়ে বহু হেক্টর জমিতে চাষাবাদ করে চাষীরা।

বৃষ্টির ফলে কষ্ট করে ফলানো ফসল নিয়ে চিন্তিত বহু চাষীরা। পানিতে ভিজে নষ্ট হয়েছে ধান।

যেসব কৃষকরা ধান কাটার প্রস্তুতি নিয়েছিলেন, তারা বৃষ্টির কারণে জমিতে নামতে পারছেনা। এ অবস্থায় সময়মতো ধান ঘরে তুলতে না পারলে ক্ষতির সম্মুখীনের আশঙ্কায় পাড়া মহল্লার চাষী।

স্থানীয় কৃষক ও চাষীরা জানান, অনেক জমিতে পাকা ধান বৃষ্টির পানিতে ভিজে নুয়ে পড়েছে। কেউ কাটার প্রস্তুতি নিচ্ছে আর কেউবা কেটে ধান ঘরে তুলতে পারেনি।

মাঠেই রয়েছে। বৃষ্টির পানিতে ধান মাঠে পানি জমেছে। ফলে ধানের মান নষ্ট হওয়ার আশঙ্কা বাড়ছে।

বৃষ্টিপাত ও আবহাওয়ার কারণে কৃষক সমাজ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন।

কৃষক মোজাম্মেল জানান, চলতি মৌসুমে পাঁচ কানি জমিতে চাষাবাদ করছি। মাত্র কিছু জমির ধান কাটছি। বাকী ধান মাঠে রয়েছে। এখন চিন্তায় পড়ছি।

এই বিভাগ এর আরো খবর

টেকনাফে ৬ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর