নজরুল ইসলাম,কুতুবদিয়া :: কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল ২০২৬) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাকিব উল আলম।
সভায় উপজেলার সার্বিক দুর্যোগ প্রস্তুতি, ঝুঁকি মোকাবিলা এবং আগাম করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা অসীম কুমার দাশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান, উপজেলা প্রকৌশলী আবুছুদ্দিন, উপজেলা দুর্নীতি দমন কমিশনের সভাপতি অধ্যাপক এম. এ. মান্নানসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
সভায় দুর্যোগকালীন সময়ে দ্রুত সমন্বিত কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।













