বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় রোহিঙ্গা শিবিরের জলাশয় থেকে নারীর মরদেহ উদ্ধার

🗓 বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

👁️ ১৬ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

👁️ ১৬ বার দেখা হয়েছে

দীপন বিশ্বাস :: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-২০ এক্সটেনশনের অগভীর একটি জলাশয় থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৮টার দিকে ক্যাম্পের এস/৪ বি/৭ ব্লকের অন্তর্গত জলাশয়ে পানিতে ভাসমান বোরকা পরিহিত অবস্থায় মরদেহটি ভেসে উঠতে দেখা যায়।

খবর পেয়ে ১৪ এপিবিএনের আওতাধীন ওয়ালাপালং পুলিশ ক্যাম্পের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পরে আশপাশের রোহিঙ্গা নারীদের সহযোগিতায় মরদেহটি লেকের পাড় থেকে উদ্ধার করে তোলা হয়।

ক্যাম্প কমান্ডার (সহকারী পুলিশ সুপার) আবু হানিফা জানিয়েছেন, মরদেহটির ছবি তুলে স্থানীয় মাঝিদের গ্রুপে পাঠানো হলে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়।

নিহত নারী মরজান (৩৩)। তার স্বামীর নাম হাসেম উল্লাহ। পিতা নুর মোহাম্মদ। তার এফসিএন নম্বর ২৮৪৭২৮। এবং তিনি ক্যাম্প-১৯ এর এ/৬ ব্লকের বাসিন্দা ছিলেন।

তিনি নিশ্চিত করেন, উখিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল করে। পরে আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য মরদেহটি থানায় নেওয়া হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান জানিয়েছেন, এ নারীর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

এই বিভাগ এর আরো খবর

টেকনাফে ৬ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর