মঙ্গলবার ২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওর ইসলামাবাদ হিন্দুপাড়া-চরপাড়া-তেলীপাড়া সংযোগ সেতু নির্মানের দাবী এলাকাবাসীর

🗓 মঙ্গলবার, ০৫ মে ২০২৬

👁️ ৫১ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ০৫ মে ২০২৬

👁️ ৫১ বার দেখা হয়েছে

এম আবু হেনা সাগর, ঈদগাঁও :: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদের হিন্দু পাড়া, চরপাড়া আর জালালাবাদের তেলী পাড়ার মধ্যবর্তী নদীটি পার হয়ে প্রতিদিন যাতায়াত করে প্রায় ১৫/২০ হাজার লোকজন। তাদের পারাপারে একমাত্রই ভরসা একটি নৌকা।

এলাকাবাসীর অভিযোগ, যুগ যুগ ধরে চলে আসা এ মানুষগুলোর দুর্ভোগ লাঘবে জন গুরুত্বপূর্ণ একটি দাবী পারাপারের সেতুটি এখনো বাস্তবায়িত হইনি। দীর্ঘকালেও এটির সফল বাস্তবায়ন না হওয়ায় হতাশ এলাকার বৃহৎ জনগোষ্ঠী।

ঐতিহ্যবাহী ঈদগাঁও ফুলেশ্বরী নদীর উপর উপজেলাধীন ইসলামাবাদ ও জালালাবাদ এ দুইটি ইউনিয়নের লোকজনের সুবিধার্থে সেতু নির্মানের দাবী জানিয়ে আসছে দীর্ঘকাল ধরে।

শুষ্ক মৌসুমে এলাকাবাসীর উদ্যোগে কাঠের সাঁকো নির্মাণ করে চলাচল করে থাকেন আর বর্ষার আগ মুহূর্তেই কাঠের সাঁকো ভেঙ্গে নৌকা দিয়ে চলাচল করে থাকেন দুই পাড়ের বিপুল সংখ্যক নারী-পুরুষ।

এছাড়াও স্কুল, কলেজ, মাদ্রাসাসহ প্রাইমারী শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া ছাত্র ছাত্রীরা চরম আতঙ্কের মধ্য দিয়ে নৌকা যোগে পারাপারে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছেন।

স্থানীয় লোকজন ছাড়াও দূরবর্তী এলাকার লোকজনরা প্রয়োজনীয় কাজেকর্মে এখান থেকে আসা যাওয়া করে থাকেন। বিগত সময়ে পারাপারে নৌকা ডুবে হতাহতের ঘটনাও ঘটেছে বলে স্থানীয়রা জানান।

(৪ মে) সোমবার সকালে হিন্দুপাড়ায় সরেজমিনে গিয়ে দেখা যায়, ঈদগাঁওর ফুলেশ্বরী নদীতে নৌকা করে এপার ওপার পারাপার হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, ব্যবসায়ী, সাধারণ মানুষ, চাকরীজিবীসহ নানা শ্রেনী পেশার লোকজন।

কোমলমতি শিক্ষার্থীদের আতঙ্ক কাটছেনা কোনভাবে। দীর্ঘ মিটার নদী পাড়ি দিয়ে লোকজন পারাপার করছে প্রতিদিন।

ভোক্তভোগী এক মহিলা পথচারী জানান, আমরা খুব সমস্যায় আছি। দীর্ঘ বছর ধরে হচ্ছেনা ব্রীজ। ছোট ছাত্রছাত্রীরা ভয় আর আতংকে স্কুলে আসছেনা।

আনুমানিক এক হাজারের মত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী পারাপার হচ্ছে। এলাকাবাসীর প্রাণের দাবী হিন্দুপাড়া,চরপাড়া ও তেলীপাড়ায় ব্রীজটি দ্রুতসময়ে করা হোক।

হিন্দু পাড়ার বাসিন্দারা জানান, পারাপারের জন্য ছোট একটা নৌকা আছে। ভয় আর আতঙ্কে ছোট ছোট বাচ্চারা ঠিকমতো শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারেনা।

এলাকাবাসীর দাবী ব্রীজটি দ্রুত নির্মান। অসুস্থ রোগী আনা নেওয়ায় চরমভাবে বেকায়দায় পড়েন এলাকার নারী পুরুষ। দশ মিনিটের পথ ঘুরে এক ঘন্টায়ও আসা সম্ভব হয়না অনেক সময়।

স্থানীয় এচারুল হক জানান, শিক্ষার্থী ও এলাকাবাসীর দিকে দৃষ্টি রেখে কক্সবাজারের প্রাণপুরুষ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ও কক্সবাজার ৩ আসনের সাংসদ লুৎফুর রহমান কাজলের প্রতি বিনীত অনুরোধ, এলাকাবাসীর প্রাণের দাবী হিন্দুপাড়া চরপাড়া ও তেলীপাড়া সংযোগ সেতু নির্মাণ করা হউক।

স্থানীয় ইউপি সদস্য সুমন কান্তি দে সাথে কথা হলে তিনি জানান, যুগ যুগ ধরে হিন্দু পাড়া, চরপাড়া ও তেলী পাড়া যোগাযোগে সেতু নেই। এটি নির্মাণে এলাকাবাসীর আবেদন কিন্তু দীর্ঘদিনের।

এলাকার স্বার্থে সাংসাদের সাথেও যোগাযোগ করেছি।সাংসাদ লুৎফুর রহমান কাজল তিনি নিজে ব্রীজটা করার পক্ষে আশ্বস্ত করেছেন।এলাকাবাসীর স্বার্থে এখানে একটি ব্রীজের খুবই প্রয়োজন। ব্রীজটা অনুমোদন হওয়ার পরেও কোন কারনবশত: এখানে হয়নি।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর