মঙ্গলবার ২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়া মালুমঘাট এলাকায় বনের জমিতে দখলবাজ চক্রের ১০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

🗓 মঙ্গলবার, ২৬ মে ২০২৬

👁️ ৮ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ২৬ মে ২০২৬

👁️ ৮ বার দেখা হয়েছে

এম.জিয়াবুল হক,চকরিয়া :: কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন চকরিয়া উপজেলার ফাসিয়াখালী রেঞ্জের মালুমঘাট এলাকায় সংরক্ষিত বনভূমি দখলে নিয়ে কতিপয় দখলবাজ চক্র কতৃক নির্মিত অন্তত ১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

রোববার বিকালে বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের শিক্ষানবিশ সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. কামরুল হাসান ও রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. খসরুল আমিনের নেতৃত্বে বনকর্মীরা এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

এসময় ডুলাহাজারা বনবিট কর্মকর্তা মো. শাহরিয়ার আমিনসহ বনকর্মী ও সিপিজি দলের সদস্যরা অংশ নেন।

সোমবার রাতে অবৈধ দখলকারীদের বিরুদ্ধে বনবিভাগের পক্ষথেকে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. খসরুল আমিন।

তিনি বলেন, সম্প্রতি সময়ে ‘মালুমঘাট হাসিনা পাড়ার সামনে সংরক্ষিত বনের বিপুল পরিমাণ জায়গা দখলে নিয়ে কতিপয় চক্র রাতারাতি অসংখ্য স্থাপনা নির্মাণ করে।

রেঞ্জ কর্মকর্তা খসরুল আমিন বলেন, বিষয়টি কক্সবাজার উত্তর বনবিভাগের ডিএফও মোঃ মারুফ হোসেনকে অবহিত করে তাঁর নির্দেশে দখলবাজ চক্র কতৃক গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়।

এরই অংশ হিসেবে রোববার বিকালে সেখানে সাঁড়াশি অভিযান চালিয়ে অবৈধভাবে নির্মিত অন্তত ১০টি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

উদ্ধারকৃত এসব বনভূমির মুল্য আনুমানিক কোটি টাকার বেশি হবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর