এম আবু হেনা সাগর, ঈদগাঁও :: কক্সবাজারের ঈদগাঁও উপজেলা অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাঁও গ্রামার স্কুল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে সরকারি নিবন্ধন লাভ করেছে।
এমন খবরে খুশির আমেজে মুখর ছাত্রছাত্রী,অভিভাবকও শিক্ষকরা।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয় থেকে এই নিবন্ধন সনদ প্রদান করা হয়।
জানা যায়, ২৯ এপ্রিল বিভাগীয় উপ-পরিচালক মো. নূরুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে স্মারক-৩৮.০১.২০০০.০০০.১৪.৯৯.০৩.২৫-৬৬৮ প্রতিষ্ঠানটিকে এই অনুমোদন প্রদান করা হয়।
বিদ্যালয়টি ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া এলাকায় অবস্থিত।
নিবন্ধন সনদে উল্লেখ করা হয়েছে, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন বিধিমালা, ২০২৩’ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে নির্ধারিত সব শর্তাবলি কঠোরভাবে অনুসরণ করতে হবে।
এর মধ্যে রয়েছে,প্রাথমিক অনুমতির মেয়াদ শেষে পরবর্তী পাঁচ বছরের জন্য নিবন্ধন কার্যকারিতা বজায় রাখা, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) অনুমোদিত পাঠ্যবই অনুসরণ করা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত পরিদর্শন আওতায় থাকা এবং মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে তিন মাস আগে নবায়নের জন্য আবেদন করা।
সরকারি স্বীকৃতির ফলে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে খুশির বিরাজ করছেন।
সংশ্লিষ্টরা মনে করেন, এই নিবন্ধনের মাধ্যমে এলাকার প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন আরও ত্বরান্বিত হবে। প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক কাঠামোও আরো সুসংহত হবে।
এই সংক্রান্ত আদেশের অনুলিপি প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, কক্সবাজার জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে।














