বৃহস্পতিবার ১৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে এনসিপি’র বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

🗓 শুক্রবার, ০৮ মে ২০২৬

👁️ ৪৭ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ০৮ মে ২০২৬

👁️ ৪৭ বার দেখা হয়েছে

কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজার শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, চুরি-ডাকাতি ও ছিনতাই বৃদ্ধি, মাদক নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার বিকেলে শহরের প্রধান সড়কে আয়োজিত এ কর্মসূচিতে দলটির নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।

বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।

এসময় বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে।

শহর ও আশপাশ এলাকায় ছিনতাই, চুরি, কিশোর গ্যাংয়ের তৎপরতা এবং মাদকের বিস্তার বেড়ে যাওয়ায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

নেতারা আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে।

কর্মসংস্থানের সংকট, বাজার নিয়ন্ত্রণে দুর্বলতা এবং সামাজিক অস্থিরতার কারণে সাধারণ জনগণ চরম ভোগান্তিতে রয়েছে।

এসব সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

পথসভায় বক্তারা কক্সবাজারে জননিরাপত্তা নিশ্চিত, মাদক ও সন্ত্রাস দমনে বিশেষ অভিযান জোরদার, বাজার মনিটরিং বৃদ্ধি এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

একইসঙ্গে প্রশাসনের জবাবদিহিতা ও জনগণের সঙ্গে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

এসময় এনসিপির স্থানীয় নেতৃবৃন্দ বলেন, জনগণের ন্যায্য অধিকার আদায় ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠার দাবিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর