বুধবার ১৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে কক্সবাজার পুলিশ ও র‌্যাব-১৫’র বিশেষ স্বীকৃতি

🗓 মঙ্গলবার, ১২ মে ২০২৬

👁️ ২৪ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ১২ মে ২০২৬

👁️ ২৪ বার দেখা হয়েছে

কক্সবাংলা রিপোর্ট :: পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষা, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিশেষ স্বীকৃতি অর্জন করেছে কক্সবাজার জেলা পুলিশ এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)।

সোমবার (১২ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত আইজি’জ ব্যাজ, শিল্ড প্যারেড ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।

সাফল্যের এই অনন্য স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের হাত থেকে কক্সবাজার জেলা পুলিশের পক্ষে পুরস্কার গ্রহণ করেন পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান।

অন্যদিকে র‌্যাব-১৫’র পক্ষে সম্মাননা গ্রহণ করেন অধিনায়ক লে. কর্ণেল মোস্তাফিজুর রহমান।

পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযানের ফলাফলের ভিত্তিতে গত ১ জানুয়ারি ২০২৫ হতে ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য অর্জনকারী ইউনিটসমূহকে পুরস্কার প্রদান করা হয়।

কক্সবাজার জেলা পুলিশ ২০২৫ সালে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে খ” গ্রুপে  প্রথম স্থান এবং মাদকদ্রব্য উদ্ধারে “ক” গ্রুপে ২য় স্থান অধিকার করে।

অন্যদিকে র্যাব-১৫ কক্সবাজার ২০২৫ সালে অবৈধ মাদকদ্রব্য উদ্ধারে “ঘ” গ্রুপে প্রথম এবং অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে “ঘ” গ্রুপে দ্বিতীয় স্থান অধিকার করে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ,অবৈধ মাদকদ্রব্য ও আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কক্সবাজার জেলা পুলিশ ও র‌্যাব-১৫’র সদস্যরা দীর্ঘদিন ধরে পেশাদারিত্ব, সাহসিকতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

তাদের নিরলস প্রচেষ্টার স্বীকৃতি হিসেবেই এ অর্জন এসেছে।

এ সম্মাননা অর্জনে সংশ্লিষ্ট সকল সদস্যকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন পুলিশ সুপার এবং র‌্যাব-১৫’র অধিনায়ক।

এই অসামান্য সাফল্যে প্রতিক্রিয়ায় পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান জানান,এই অসামান্য অর্জনে জেলার প্রতিটি পুলিশ সদস্য আনন্দিত এবং গর্বিত। আমরা কক্সবাজার জেলা পুলিশের উত্তরোত্তর সমৃদ্ধি এবং সাফল্য কামনা করি

একইসঙ্গে ভবিষ্যতেও জনগণের জানমাল রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে আরও নিষ্ঠা, সততা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর