এম আবু হেনা সাগর,ঈদগাঁও :: ঈদগাঁও ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ উপহার ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়।
২৩ মে (শনিবার) সকাল ৮টা থেকে এ চাল বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়।
ঈদগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল চৌধুরী উপস্থিত থেকে কার্ডধারী দুস্থ ও অসহায় পরিবারের মাঝে এই চাল বিতরণ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অহিদুল আলম,মেম্বার বজলুর রশিদসহ অনেকে অংশ নেন।
উৎসবের আগে বিশেষ উপহার পেয়ে এলাকার সাধারণ মানুষের মুখে হাসির ঝিলিক ফুটে উঠেছে।














